
পার্বতীপুর থেকে বুড়িমারীগামী একটি লোকাল ট্রেন লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনে যাত্রীবাহী বগি রেখে ইঞ্জিন চলে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের লেভেল ক্রসিংয়ে বগিগুলো আটকে থাকায় প্রায় ১ ঘণ্টা ধরে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। পরে লালমনিরহাট থেকে বিকল্প ইঞ্জিন এসে বগিগুলো উদ্ধার করে বুড়িমারীর উদ্দেশ্যে রওনা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার স্টেশনের ১০০ গজ দূরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি তুষভান্ডার স্টেশন এলাকায় পৌঁছালে হঠাৎ এর বগিগুলো মূল ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে লেভেল ক্রসিং ব্যারিকেড এলাকার ওপর থেমে যায়। তবে ট্রেনচালক বগি বিচ্ছিন্নের বিষয়টি বুঝতে না পেয়ে ইঞ্জিন নিয়ে একাই প্রায় ১ কিলোমিটার দূরে এগিয়ে যান। রেললাইন ও মহাসড়কের সংযোগস্থলে বগিগুলো আটকা পড়ে থাকায় মহাসড়কের উভয় পাশে দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য যানবাহন আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান, লেভেল ক্রসিংয়ের ওপর বগি আটকে থাকায় পুরো মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। তীব্র গরমে শত শত যানবাহনের যাত্রী ও চালকদের প্রায় এক ঘণ্টা চরম ভোগান্তি পোহাতে হয়েছে।
তুষভান্ডার স্টেশন মাস্টার জামান মাহমুদ আপেল জানান, লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় দপ্তর থেকে দ্রুত একটি বিকল্প উদ্ধারকারী ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। ইঞ্জিনটি এসে বিচ্ছিন্ন বগিগুলোর সঙ্গে পুনরায় যুক্ত হয়ে ট্রেনটি বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে যায়। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। মূলত ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগকারী হুক খুলে যাওয়ার কারণেই এটি হয়েছে। তবে এই সময়ে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

গাজীপুরের কাপাসিয়ায় ধাঁধারচরসহ ২৩৯ দশমিক ৫৭ একর খাসজমিতে ৪৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত চেয়েছে সাননোভা এনার্জি। স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীরা পর্যটনের অপার সম্ভাবনাময় এই চরের জমি ইজারা না দিয়ে কৃষি, পর্যটন ও জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়েছেন।
৩ মিনিট আগে
খাইরুল আমিনের বড় ভাই ও চরঝাকালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন অভিযোগ করেন, কারাগারে থাকা অবস্থায় তাঁর ভাই তিন দিন ধরে বুকে ব্যথার কথা জানালেও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়।
১৬ মিনিট আগে
প্রাথমিক সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ায় প্রতিকার চেয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন গাইবান্ধার ৪১ জন নিয়োগবঞ্চিত প্রার্থী।
৩২ মিনিট আগে
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মালবাহী জিপ (চাঁদের গাড়ি) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চন্দন দত্ত নামে এক চালক নিহত হয়েছেন। আজ রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার আলুটিলা সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে