
লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে। এ ব্যাপারে তারা বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে জানানোর কোনো প্রয়োজন মনে করেনি।
গতকাল মঙ্গলবার ও আজ বুধবার দুই দিনই বেড়া নির্মাণের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদের বাধা দেয়। এ পরিস্থিতিতে দহগ্রাম ইউনিয়নের সীমান্ত এলাকায় ভারী অস্ত্র নিয়ে বিএসএফের অসংখ্য সদস্য মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। পাশাপাশি বিজিবিও রয়েছে সতর্ক অবস্থানে। এ ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
আজ দুপুরে ঘটনাস্থলের কাছে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে এবং বিজিবি সূত্রে জানা যায়, ভারতের কোচবিহার রাজ্যের ৬ রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের ভীম ক্যাম্পের সদস্যরা গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) রাতভর বিপুল পরিমাণ কাঁটাতারের বেড়া ও নির্মাণসামগ্রী এনে রাখে। আজ ওই সীমান্তের প্রধান পিলার ডিএএমপি ৮ নম্বরের উপপিলার ২৩ থেকে ২৮ নম্বরের শূন্য রেখা সীমান্তে বেড়া নির্মাণ করতে থাকে।
আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী, শূন্য রেখা থেকে দেড় শ গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করার নিয়ম না থাকলেও ভারতীয় কর্তৃপক্ষ সেটি মানছে না। বেড়া নির্মাণের বিএসএফকে বাধা দেয় বিজিবি। বিএসএফ বাধা উপেক্ষা করে নির্মাণকাজ চালাতে থাকে। বিজিবি কড়া প্রতিবাদ জানিয়ে অবস্থান নেয়। একপর্যায়ে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় বিএসএফ। পরে বিএসএফের সদস্যরা বিপুল পরিমাণ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীমান্তে অবস্থান নেয়। এ ঘটনায় পুরো দহগ্রাম ইউনিয়ন সীমান্ত জুড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা এবং সীমান্তে থমথমে অবস্থা বিরাজ করছে।
দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া এলাকার বাসিন্দা আমিনুর রহমান বলেন, দহগ্রাম ইউনিয়নের চারদিকে ভারতীয় সীমান্ত। সীমান্তে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে, আমরা স্থানীয়রা ঘটনাটি বিজিবিকে জানিয়েছিলাম। বিজিবি ঘটনাস্থলে এসে অবস্থান নেয় ও স্থানীয়দের নির্ভয়ে থাকতে বলে।
এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি), রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন বলেন, ‘বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ করছিল। আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বাধা দিয়েছি। এ ঘটনায় আজ সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনাস্থলের পাশে উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে। বর্তমানে কাজ বন্ধ। দহগ্রাম ইউনিয়নবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষায় বিজিবি সব সময় তৎপর আছে। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।’

চট্টগ্রাম নগরের মুরাদপুরে একটি পরিত্যক্ত বাড়িতে মো. আজাদ (২৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে কয়েকজন মিলে আড্ডা ও ইয়াবা সেবন করছিলেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
২ মিনিট আগে
মৌলভীবাজারের সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাইকে অপহরণ করে হত্যার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। গতকাল মঙ্গলবার সদর মডেল থানা-পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
৪ মিনিট আগে
বরিশালে শ্রেণি কক্ষে ঢুকে পঞ্চম শ্রেণির তিন শিক্ষার্থী ও বিদ্যালয়ের দুই শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দুপুরে নগরী সংলগ্ন চরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত তিন শিক্ষার্থী বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে।
৭ মিনিট আগে
সোহেল ২০২৪ সালের ১৯ আগস্ট এই মামলায় জামিন পান। আদালত বাদীর সঙ্গে আপস করার শর্তে সোহেলকে জামিন দেন। কিন্তু সোহেল বাদীর সঙ্গে কোনো আপস করেননি। তাই তিনি জামিনের শর্ত ভঙ্গ করেছেন বিধায় তার জামিন বাতিল করা প্রয়োজন। অভিযুক্ত সোহেল বাদীর কোনো অর্থ আত্মসাৎ করেননি। তিনি মিথ্যা অভিযোগে তাঁকে হয়রানি করছেন...
১০ মিনিট আগে