
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ফসলি জমিতে কাজ করার সময় একটি পরিত্যক্ত গ্রেনেড পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকার আব্দুল আজিজের জমি থেকে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির পাশে নিজের ফসলি জমিতে সেচকাজের ড্রেন তৈরি করছিলেন আব্দুল আজিজ। এ সময় কোদালে হঠাৎ আনুমানিক ৬০০ গ্রাম ওজনের গ্রেনেডটি উঠে আসে। খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ গ্রেনেডটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে। এটি মুক্তিযুদ্ধ সময়ের গ্রেনেড হতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন।
কৃষক আব্দুল আজিজ বলেন, ‘ফসলি জমিতে সেচের জন্য পানি নিতে মাটি দিয়ে ড্রেন তৈরি করছিলাম। হঠাৎ কোদালে এই বস্তুটি উঠে আসে। পরে গ্রামের লোকজন দেখে জানায় যে এটি গ্রেনেড। পরে পুলিশে এসে উদ্ধার করে নিয়ে গেছে।’
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, পরিত্যক্ত গ্রেনেডটি উদ্ধার করা হয়েছে। এটি মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। সেনাবাহিনীর বোমা ডিস্পোজাল টিমকে খবর দেওয়া হয়েছে।

রাজশাহীর গোদাগাড়ীতে মাদকের নেশা কাটাতে নিজেই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে কারাগারে পাঠানোর আবেদন করেছেন এক মাদকাসক্ত ব্যক্তি। টানা তিন দিন ইউএনও কার্যালয়ে ঘোরাঘুরির পর শেষ পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত তাকে পাঁচ মাসের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে ১০০ টাকা অর্থদণ্ড এবং অর্থ অনাদায়ে আরও সাত দিন
৩২ মিনিট আগে
রাজবাড়ীর কালুখালী উপজেলার খাগজানা এলাকার পাইকারা মোড়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টার এ দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থেকে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে
বিমান চত্বর এলাকার একটি চায়ের দোকান থেকে সিগারেট ও কিছু টাকা চুরির অভিযোগে আব্দুস সামাদ, দেবসহ চার যুবককে আটক করা হয়। পরে তাঁদের মহানগর যুবদলের সদস্য ও ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শাকিলুর রহমান রনের চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকজন যুবক তাঁদের মারধর করেন এবং মাথার চুল কেটে দেন।
১ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে