
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সবুজ ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। পরে বিএসএফ সবুজের লাশ ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে।
বিজিবি ও স্থানীয় লোকজনের বরাতে জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার ফুলকাডাবরী খালপাড়া এলাকার বিপরীতে পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার সীমান্ত। বুধবার দিবাগত রাতে প্রধান পিলার ৮৬৪-এর ৫ নম্বর উপপিলার-সংলগ্ন এলাকায় ৮ থেকে ১০ জন গরু পারাপারকারী ভারতের প্রায় ৩০ গজ ভেতরে প্রবেশ করেন। এ সময় ভারতের ১৬৯ কোচবিহার রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের চেনাকাটা ক্যাম্পের টহল দল তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সবুজ ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।
নিহত সবুজ জগতবেড় ইউনিয়নের পচাভান্ডার গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয় একটি বাজারে তাঁর ছোট মুদিদোকান ছিল। এক বছর আগে বাবা মারা যান। দুই বছর আগে বিয়ে করা সবুজের এক বছরের একটি ছেলে রয়েছে।
ঘটনার পর বর্ডারগার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের শমশেরনগর ক্যাম্পের টহল দল সীমান্ত এলাকায় যায়। বৃহস্পতিবার সকালে বিজিবি চেনাকাটা বিএসএফ ক্যাম্পের উদ্দেশে পতাকা বৈঠকের চিঠি দেয়। পরে সকাল ১০টা ১০ মিনিটে সীমান্তের কাছে দুই বাহিনীর মধ্যে প্রায় ১৫ মিনিট বৈঠক হয়। এতে উভয় পক্ষের ১০ জন করে সদস্য অংশ নেন।
জগতবেড় ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য অহেদ আলী বলেন, ‘শমশেরনগর বিজিবি ক্যাম্পের কমান্ডার রাত সাড়ে ৩টায় আমার মোবাইল নম্বরে কল দিয়ে বলে, বিএসএফের গুলিতে বাংলাদেশি একজন গরু পারাপারকারী মারা গেছে। আপনি ঘটনাস্থলের কাছে আসেন। আমি অসুস্থ এ জন্য যাইনি। সকালে সবুজদের বাড়িতে গিয়েছি, বাড়িতে তাঁর মা, স্ত্রী কেউ নাই।’
বিজিবির শমশেরনগর কোম্পানি কমান্ডার সুবেদার কামাল উদ্দিন বলেন, ‘বৈঠকে আমরা যুবককে গুলি করে হত্যার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং লাশ ফেরত চেয়েছি। বিএসএফ জানিয়েছে, লাশ থানা-পুলিশের কাছে আছে। ময়নাতদন্ত শেষে লাশ হস্তান্তর করা হবে। বিকেলে উভয় ব্যাটালিয়নের অধিনায়ক পর্যায়ে আরও একটি পতাকা বৈঠক হবে।’

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত ব্যবসায়ী রিদু মিয়া গতকাল রোববার রাতে আদিতমারী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। রিদু মিয়া উপজেলার পলাশী ইউনিয়নের পূর্ব তালুক পলাশী গ্রামের মৃত মেছের আলীর ছেলে। অভিযোগে পলাশী ইউনিয়নের মহিষাশহর গ্রামের
১৩ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)। একই সঙ্গে ক্যাম্পাসে সাংবাদিকদের নিরাপদ ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠন
১৮ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও তাঁর ছেলে আসিবুর রহমানকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালত। আজ সোমবার (৫ অক্টোবর) বিচারক মো. শাহজাহান কবির এ আদেশ দেন।
১৮ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়ায় একটি বিদ্যালয়ের অদূরে বজ্রপাতের বিকট শব্দে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির ১১ শিক্ষার্থী অসুস্থ হয়েছে। তাদের মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে।
২০ মিনিট আগে