লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় তানবীন ইসলাম (২৬) নামের এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে উপজেলার কাকিনা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানবীন ইসলাম উপজেলার কাকিনা ইউনিয়নের ইশোরকোল গ্রামের আব্দুল কাদের হোসেনের ছেলে। তিনি স্থানীয় কাকিনাহাট মোস্তফাবিয়া কামিল মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তানবীন মোটরসাইকেলে চড়ে কাকিনা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় জেলেপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক লালমনিরহাট থেকে আসা বুড়িমারীগামী মালবাহী একটি ডাম্প ট্রাক তাঁর মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তর মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা ট্রাকটি আটকে পুলিশের কাছে দেন। ট্রাকচালক পালিয়ে গেছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) রমজান আলী বলেন, ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল পূর্ব বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। বুধবার ভোর ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
৬ মিনিট আগে
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে