
লালমনিরহাটের বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় পাটগ্রামে রেলপথ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
আজ বৃহস্পতিবার বেলা ৩টা থেকে দেড় ঘণ্টাব্যাপী ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের ব্যানারে স্থানীয় রাজনৈতিক নেতাসহ এলাকাবাসী অবরোধ কর্মসূচি পালন করেন।
এ সময় বগুড়া সান্তাহার থেকে ছেড়ে আসা আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি উপজেলার বাউরা রেলস্টেশনে রেলওয়ে কর্তৃপক্ষ প্রায় এক ঘণ্টা বিরতিতে রাখে।
জানা গেছে, লালমনিরহাট-বুড়িমারী রেল রুটে কয়েক দফা রেলপথ অবরোধ ও ট্রেন আটকে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি বুড়িমারী রেলস্টেশন থেকে সরাসরি চালু করার দাবি জানান স্থানীয়রা। এ আন্দোলনের কারণে রেলওয়ে কর্তৃপক্ষ প্রথমে গত ১৫ ফেব্রুয়ারি ও পরে আবারও ১০ মার্চ বুড়িমারী থেকে চালু করার কথা নিশ্চিত করেন। সে অনুযায়ী বুড়িমারী রেলস্টেশনের কাছে অবকাঠামো তৈরি করা হয়। পরবর্তীকালে রহস্যজনক কারণে বুড়িমারী থেকে এ আন্তনগর ট্রেনটি চালু না করায় অবরোধ করেন স্থানীয়রা।
অবরোধ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ্ প্রধান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাটগ্রাম পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল।
অন্যদের মধ্যে বক্তব্য দেন পৌর জামায়াতের আমির সোহেল রানা, জেলা বিএনপির উপদেষ্টা আব্দুর রহিম, সাবেক পাটগ্রাম পৌর বিএনপির সহসভাপতি এ টি জে সিদ্দিকী কাকন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সপিকার রহমান ও সরাসরি বুড়িমারী টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদের সমন্বয়ক এবং প্রেসক্লাব পাটগ্রামের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।
অবরোধ চলাকালীন লালমনিরহাট রেলওয়ে বিভাগের সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) ফারুকুল ইসলাম মানিক আগামী ১৫ এপ্রিল সরাসরি বুড়িমারী রেলস্টেশন থেকে আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি চালু করার নিশ্চয়তা দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
পাটগ্রাম রেলস্টেশনের মাস্টার নুর আলম বলেন, আন্তনগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন সরাসরি বুড়িমারী থেকে চালু করার সময় দিয়ে চালু না হওয়ায় পাটগ্রাম রেলপথ অবরোধ করা হয়। পরবর্তীকালে রেল কর্তৃপক্ষ আগামী ১৫ এপ্রিল চালু করার কথা দিলে অবরোধ তুলে নেয় স্থানীয় লোকজন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

সিলেট নগরীর এয়ারপোর্ট রোডের চৌকিদিঘী এলাকার ‘ব্রিটেনিয়া সুইমিংপুলে’ সাঁতার কাটতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
ওই কলেজশিক্ষিকা সন্ধ্যার আগে বাসায় ফেরার সময় রমজান পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এ সময় তিনি রাস্তায় ছিটকে পড়লে তিশা পরিবহনের আরেকটি বাসের চাকায় পিষ্ট হন তিনি। পথচারীরা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাঁকে পার্শ্ববর্তী ফরাজি হাসপাতালে ভর্তি করান।
৭ মিনিট আগে
শেরপুরে চাচিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী আরিফুল ইসলাম (২০) নামের এক যুবকের বিরুদ্ধে। আজ বুধবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের চরসাপমারী কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত আরিফকে আটক করেছে পুলিশ।
১০ মিনিট আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন শেরপুরের নালিতাবাড়ী শহীদ আবদুর রশীদ মহিলা কলেজের প্রাক্তন ছাত্রী সাদিয়া বিনতে সোবহান শৈলী। তিনি একই কলেজের সহকারী অধ্যাপক মো. আব্দুস সোবহানের মেয়ে। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে
১৪ মিনিট আগে