
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের ৫৬ দিন স্মরণে মুখোশমিছিল করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে চলমান আন্দোলনের অষ্টম দিনের কর্মসূচি হিসেবে আজ মঙ্গলবার বেলা আড়াইটায় এ মিছিল হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। চিকিৎসাকেন্দ্র-সংলগ্ন সড়ক দিয়ে স্বাধীনতা চত্বর ঘুরে মিছিলটি আবার শহীদ মিনারে এসে শেষ হয়। আন্দোলনরত শিক্ষার্থীরা মুখোশ পরে মিছিলে অংশ নেন। এ সময় শিক্ষার্থীরা পরিচয়পত্র উঁচিয়ে ধরে উপস্থিতি নিশ্চিত করেন।
পুরকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মারজুকা চৌধুরী মাহিরা বলেন, ‘আমরা চুয়েট শিক্ষার্থীরা শহীদ মিনারে সমবেত হয়েছি আজ অষ্টম দিনের মতো। সায়েম স্যারকে ভিসি হিসেবে পুনর্বহালের জন্য আজকে আমরা মুখোশমিছিলের আয়োজন করেছি। সরকারের কাছে আমাদের একটা বার্তা—আমরা ভিসি হিসেবে সায়েম স্যারকে চাই। যত দিন পর্যন্ত আমাদের এই দাবি মানা না হচ্ছে, আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব।’
এর আগে গতকাল সোমবার রাতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চাপ, ভয়ভীতি প্রদর্শন এবং হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ হিল গালিব বলেন, ‘আমাদের এই চলমান আন্দোলনে কিছু মহল হুমকি, ভয়ভীতি প্রদর্শন করছে। পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা করছে। আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, হুমকি দিয়ে আমাদের এই আন্দোলন দমানো যাবে না।’

চায়ের দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করেন প্রতিবন্ধী আবুল খায়ের (৪৫)। ডান পায়ের তালুতে ফোড়া হওয়ায় গত রোববার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। অস্ত্রোপচার শেষে আজ মঙ্গলবার কিছুটা সুস্থ বোধ করায় বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়লে আহত হন তিনি।
৫ মিনিট আগে
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ তদন্ত করছে দুদক। অর্থ ছাড়, অনুমোদন ও ব্যয়ের তথ্য যাচাইয়ে ব্যাংকগুলোর কাছে নথিপত্র চেয়েছে কমিশন...
৫ মিনিট আগে
ঠাকুরগাঁওয়ে দূরপাল্লার বাসে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ ননী গোপাল বিশ্বাস (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৮৫ হাজার টাকা।
৮ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয়ে বাসের সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসচালকের সহকারী আহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের টেপড়া বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
১২ মিনিট আগে