লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণ ঘটেছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। হঠাৎ বিস্ফোরণের শব্দ ও আগুন দেখে রোগীরা ছুটোছুটি করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে ফায়ার সার্ভিসের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে পাইপের লিকেজ বা অতিরিক্ত চাপেই বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা।
এ ঘটনায় বিস্ফোরণ হওয়া সিলিন্ডারের পাশে থাকা আরও ৭টি সিলিন্ডারের অক্সিজেন শূন্য হয়ে গেছে। করোনা ইউনিটের ২০টি বেডের জন্য সেন্ট্রাল অক্সিজেন প্রক্রিয়ায় সপ্তাহখানেক আগে আবুল খায়ের গ্রুপের পক্ষ থেকে এই ৮টি সিলিন্ডার ও সরঞ্জামাদি দেওয়া হয়েছিল।
রায়পুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, আমাদের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। কোনো রোগী হতাহত হননি। আতঙ্কে তাঁরা দৌড়াদৌড়ি করেন। সিলিন্ডারের পাইপের লিকেজ বা অতিরিক্ত চাপেই এমন দুর্ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাক্তার বাহারুল আলম বলেন, অল্পের জন্য আমরা বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি। কোনো রোগীর ক্ষয়ক্ষতি হয়নি। তাঁরা ভয়ে ছোটাছুটি করেছেন। সিলিন্ডারটির মুখে পাইপ লিকেজ থাকায় এমনটি হয়েছে। লাইনটি মেরামত করে পুনরায় চালু করা হয়েছে।

কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে খেলতে গিয়ে বর্ষার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গোপদিঘি ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগে
দিনাজপুরের হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ। এসব পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য, প্রসাধনী ও তামাকজাত পণ্যসহ বিভিন্ন সামগ্রী রয়েছে।
৪০ মিনিট আগে
পুরোনো শেডের খুচরা মুরগি বিক্রেতা আলী নেওয়াজ এবং জামা-কাপড় বিক্রেতা মাওলানা আবদুর রহমানসহ কয়েকজন মানববন্ধনে কান্নায় ভেঙে পড়েন। তাঁরা পুরোনো বাজার শেডটি পুনরুদ্ধার এবং সেখানে নির্মিত বহুতল ভবন সরিয়ে পুনরায় বাজার শেড নির্মাণের দাবি জানান।
৪৪ মিনিট আগে
রাজধানীর উত্তরায় সেন্টার পয়েন্ট শপিং মলের পঞ্চম তলায় একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শপিং মলটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত। ছয়তলা ভবনটির পঞ্চম তলায় আগুন লাগে।
১ ঘণ্টা আগে