
লক্ষ্মীপুরের রায়পুরে সাহাব উদ্দিন (৩০) ও ফাতেমাতুজ জোহরা স্মৃতি (১৭) নামে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার চরমোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুজনই ওই গ্রামের দরজি বাড়ির বাসিন্দা।
মৃত সাহাব উদ্দিনের বাবা বাবুল মিয়া বলেন, ‘আজ সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি বাগান থেকে আম গাছের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় আমার ছেলের মরদেহ উদ্ধার করা হয়। আমাদের সঙ্গে কারও কোনো বিরোধ নেই। ঠিক কী কারণে আমার ছেলে আত্মহত্যা করেছে তা আমরা নিশ্চিত নই। তাই কারও বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই।’
মৃত স্মৃতির মা নাসরিন আক্তার বলেন, ‘প্রায় এক বছর হলো মেয়েকে বিয়ে দিয়েছি। আমার জামাতা প্রবাসে থাকায় মেয়ে আমাদের বাড়িতেই থাকত। আজ সকালে সাহাবের মৃত্যুর খবর পেয়ে মরদেহ দেখতে যাই। প্রায় ঘণ্টাখানেক পর নিজের মেয়ের মৃত্যু সংবাদ পাই।’
নাসরিন আক্তার আরও বলেন, ‘আমার মেয়েকে ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। ঠিক কী কারণে স্মৃতি আত্মহত্যা করেছে তা আমরা এখনো জানি না। কারও বিরুদ্ধে অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই আমরা মরদেহ দাফনের প্রস্তুতি নিচ্ছি।’
মৃতদের বাবা-মা দুঃখ প্রকাশ করে বলেন, একই সময়ে দু’জনের আত্মহত্যার ঘটনাটি নিয়ে কেউ কেউ প্রেমঘটিত বলে প্রচারণা চালাচ্ছেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। বিভ্রান্তিকর প্রচার করায় আমরা কষ্ট পেয়েছি। এটি ঠিক নয়।
এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিপন বড়ুয়া বলেন, উভয় পরিবারের আবেদনের ভিত্তিতে এবং কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য দুই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা মুখোশ মিছিল করেছেন। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত মিছিলে শিক্ষার্থীরা পরিচয়পত্র প্রদর্শন করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
১৩ মিনিট আগে
বরিশালের মুলাদী উপজেলায় শেখ মুজিবুর রহমানের জন্মদিনে কেক কাটার ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে...
১৮ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে ১২ বছরের বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার সাব্বির মিয়া নামের এক তরুণের বিরুদ্ধে মামলা করেছেন কিশোরীর নানা। ঘটনার পর থেকে অভিযুক্ত তরুণ পলাতক।
৩২ মিনিট আগে
যশোরের মনিরামপুরে শিয়াল মারার জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মশিয়ার মোড়ল (৬৭) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার আম্রুঝুটা গ্রামে এই ঘটনা ঘটে। মশিয়ার মোড়ল ওই গ্রামের বাসিন্দা।
৩৩ মিনিট আগে