Ajker Patrika

‘হয়তো এটাই আমার জীবনের শেষ ভোট’

নিজস্ব প্রতিবেদক, খুলনা 
‘হয়তো এটাই আমার জীবনের শেষ ভোট’
মোতালেব মিয়া ও তাঁর পরিবার। ছবি: আজকের পত্রিকা

খুলনা ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক ছিলেন মোতালেব মিয়া। ৮০ বছরের এই বৃদ্ধ তাঁর অসুস্থ স্ত্রী ফাতেমা পারভীন (৬৮) ও মেয়ে নার্গিস সুলতানাকে নিয়ে ভোট দিতে এসেছেন। এই পরিবার ভোট দিয়েছে খুলনা নগরীর মওলানা ভাসানী বিদ্যাপীঠ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

ভোট দিয়ে বের হয়ে এসে মোতালেব মিয়া বলেন, ‘বয়স হয়েছে। নানা রোগে ভুগছি। হয়তোবা এটাই আমার জীবনের শেষ ভোট। আগামী ৫ বছর বেঁচে না-ও থাকতে পারি। ভোট দিয়ে খুবই ভালো লাগছে।’

ফাতেমা পারভীন বলেন, ‘চোখে কম দেখি। তাই মেয়েকে সাথে নিয়ে এসেছি। আমরা সবাই ভোট দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত