
লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে বড় ভাইদের বেধড়ক পিটুনির শিকার হয়ে তোফায়েল আহম্মদ (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তিন ভাইকে আটক করা হয়েছে।
এর আগে গতকাল শুক্রবার পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকায় তোফায়েলকে দুই দফা মারধর করার ঘটনা ঘটে।
তোফায়েল বাঞ্চানগর এলাকার মৃত সৈয়দ আহম্মদের ছেলে।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন তাহের আহমদ (৫৫), তাজল ইসলাম (৫০) ও নজির আহমদ (৪৭)
মৃতের পরিবারের বরাতে জানা গেছে, জমি নিয়ে ভাইদের সঙ্গে তোফায়েলের বিরোধ চলছিল। গতকাল শুক্রবার সকালে তোফায়েলের সঙ্গে তাঁর তিন ভাইয়ের ঝগড়া হয়। একপর্যায়ে তাঁরা লাঠি দিয়ে বেধড়ক পেটায় তাঁকে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসা শেষে বিকেলে বাড়ি ফেরার পথে আবারও তাঁকে মারধর করেন ভাইয়েরা। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্বিতীয় দফায় সদর হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন ভাইকে আটক করে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়। অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

নেত্রকোনার মদনে পাচারকালে সরকারি ৬৬৭ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে মদন উপজেলার নেত্রকোনা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়। এ সময় চালক ও তাঁর সহকারীকে আটক করা হয়।
৩৩ মিনিট আগে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টিতেই জয় পেয়েছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা। আর সদস্যের একটি পদে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের আইনজীবী ঐক্য প্যানেলের (সবুজ প্যানেল) প্রার্থী।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের সোনারগাঁয় জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যানটিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ শংকর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৭টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১ ঘণ্টা আগে
বগুড়ার লাল মরিচের সুনাম দেশজুড়ে। এখানকার মরিচের রং ও গুণগত মান তুলনামূলক ভালো। এ কারণে চাহিদাও বেশি। এবার লক্ষ্যমাত্রার তুলনায় কম জমিতে মরিচের আবাদ হলেও অনুকূল আবহাওয়া ও ভালো ফলনের কারণে কৃষকের মুখে হাসি ফুটেছে।
৫ ঘণ্টা আগে