
লক্ষ্মীপুরে এক দম্পতিকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। অভিযোগ উঠেছে, পরকীয়ার সন্দেহে স্ত্রী রহিমা বেগমের শরীরে আগুন ধরিয়ে দেন স্বামী নুরুল আলম। পরে তিনি নিজেও আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলার রায়পুর উপজেলার কানিবগাচর এলাকায় এই ঘটনা ঘটে। দুজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, তিন বছর আগে রহিমা বেগমকে বিয়ে করেন নুরুল আলম। রহিমা বেগম নুরুল আলমের দ্বিতীয় স্ত্রী। বিয়ের পর থেকে তাঁদের সংসারে অশান্তি বিরাজ করছিল। ইতিমধ্যে রহিমা বেগম এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে স্বামী-স্ত্রী প্রায়ই ঝগড়াবিবাদ করতেন। আজ সকালেও তাঁদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী নুরুল আলম ছোট বোতলের একটি সিলিন্ডার গ্যাস রহিমা বেগমের গায়ে ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। পরে নিজেও গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাঁদের দগ্ধ অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়।
সদর হাসপাতালের মেডিকেল অফিসার আরমান হোসেন বলেন, দুজনকে অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের ঢাকার বার্ন ইউনিটে পাঠানো হয়। রহিমা বেগমের শরীরের ৫০ ভাগ ও নুরুল আলমের ৪০ ভাগ পুড়ে গেছে বলে জানান তিনি।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, পারিবারিক বিরোধ ও পরকীয়ার জেরে স্ত্রী রহিমা বেগমকে গায়ে আগুন ধরিয়ে দিয়ে হত্যার চেষ্টা করেন নুরুল আলম। পরে নিজেও গায়ে আগুন ধরিয়ে দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বন্ধ কারখানায় বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. সাইমুন হোসেন (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স নামে একটি বন্ধ কারখানায় এ ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
৪৭ বিজিবি ব্যাটালিয়নের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হন। ঘটনার পরপরই জামালপুর বিওপির বিজিবি টহলদল দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সীমান্তবর্তী বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে বিজিবিও পাল্টা ফায়ার করে।
২৮ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর নিচে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার ভাগাড় পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন। আজ শনিবার সকাল থেকে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ ভূঞার নেতৃত্বে সংগঠনটির শতাধিক সদস্য এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
৩০ মিনিট আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসা ২১ বছর বয়সী এক তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বয়ের বিরুদ্ধে। আজ শনিবার ভোরে হাসপাতালের নারী ওয়ার্ডে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ওয়ার্ড বয়ের নাম করিম সরকার...
৩৩ মিনিট আগে