
কুষ্টিয়ার দৌলতপুরে সড়কে ডাকাতির প্রস্তুতির অভিযোগে সোহান হোসেন (২৬) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা। এ সময় তাঁর সঙ্গে থাকা আরও তিন থেকে চারজন পালিয়ে যান। আটক সোহানের কাছ থেকে দুটি ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার খলিসাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়ীয়া-বালিডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে। আটক সোহান উপজেলার তারাগুনিয়া এলাকার গঙ্গারামপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন কালুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে পিপুলবাড়ীয়া-বালিডাঙ্গা মাঠে একদল দুর্বৃত্ত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন—এমন খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে যান। পরে তাঁদের ধাওয়া করে সোহানকে আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন সোহানকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এ সময় তাঁর কাছ থেকে দুটি ধারালো হাঁসুয়া উদ্ধার করা হয়।
স্থানীয় সজিব হোসেন বলেন, ‘রাতে সড়কে ডাকাতির প্রস্তুতি চলছে—এমন খবর পেয়ে আমরা এলাকাবাসী সেখানে যাই। তাঁদের উপস্থিতি টের পেয়ে ধাওয়া করলে একজনকে আটক করতে পারি। তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান।’
স্থানীয় আশিক বলেন, ‘এই মাঠের মধ্যে মাঝেমধ্যে ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে আমরা স্থানীয়রা নজরদারি করছিলাম। আজ তাঁদের একজনকে আটক করে পুলিশে দিয়েছি।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, পিপুলবাড়ীয়া-বালিডাঙ্গা মাঠে ডাকাতির প্রস্তুতির সময় স্থানীয় লোকজন একজনকে আটক করেন। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাঁকে থানায় নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উদ্যোক্তাদের দাবি, চট্টগ্রামে পোষ্য প্রাণীর জন্য বিশেষায়িত চিকিৎসাসেবার পরিসর বাড়ানোর লক্ষ্যে প্রতিষ্ঠিত হাসপাতালটি আধুনিক পশুচিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করবে। বিশেষ করে জরুরি চিকিৎসা, জটিল রোগ নির্ণয়, অস্ত্রোপচার ও অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যায় প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স
২৩ মিনিট আগে
সেলুনের নাম ‘অশিক্ষিত রাজু সেলুন জোন’ রাখার পেছনের ঘটনা তুলে ধরে রাজু আহমেদ বলেন, ‘আসলে মানুষ কখনোই অশিক্ষিত হতে চায় না। বেঁচে থাকার তাগিদে অল্প বয়সেই উপার্জনের জন্য কাজে নেমে পড়তে হয়। একজন শিক্ষিত ব্যক্তি অনেক মানুষের সামনে আমাকে বলেছিলেন, “তুমি নাপিত, তুমি অশিক্ষিত, তুমি আমার সঙ্গে কী কথা বলবা?” ক
১ ঘণ্টা আগে
শিল্পী রাধাবতী দেবী জানান, এখন পর্যন্ত তিনি কলাগাছের সুতা দিয়ে মোট ৯টি শাড়ি তৈরি করেছেন। ২০২৩ সালে বান্দরবান জেলা প্রশাসকের আমন্ত্রণে প্রথম শাড়িটি তৈরি করেন তিনি। একই বছরের সেপ্টেম্বরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) ফাউন্ডেশনের আয়োজনে শ্রীমঙ্গলের ডলুছড়া গ্রামের ত্রিপুরা জাতিগোষ্ঠীর নারীদের নিয়ে...
২ ঘণ্টা আগে
আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে ফায়ার সার্ভিসের চার কর্মী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পর্যবেক্ষণে রয়েছেন। তাঁরা হলেন— পলাশী ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মো. জিল্লুর রহমান ও লিডার মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মারুফ...
২ ঘণ্টা আগে