
কুষ্টিয়ার মিরপুরে ছাত্রদল নেতার হামলায় জমির উদ্দিন (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকার ঈদগাহের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের লোকজন প্রতিপক্ষের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর চালায়।
নিহত জমির ওই এলাকার আব্দুর রহমানের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। পরিবারের সদস্যরা রাজনৈতিক দলের সঙ্গে তাঁর সম্পৃক্ততা থাকার বিষয়টি অস্বীকার করেছেন। অপর দিকে হামলাকারী অনিক খান (২০) উপজেলার আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অনিক কয়েকজনকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে জমির উদ্দিনের ওপর হামলা চালান। তাঁকে বেধড়ক মারধর করা হয়।
এ সময় জমিরের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হাসান ইমাম আজকের পত্রিকাকে বলেন, নিহত ব্যক্তির মাথায়, বুকে ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
নিহতের স্ত্রী জ্যোৎস্না খাতুন বলেন, ‘ভাইয়ের চিকিৎসার জন্য জমি বন্ধক রেখে টাকা আনতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। রাস্তায় আটকে অনিক আমার স্বামীকে হত্যা করেছে।’
জ্যোৎস্না খাতুন আরও বলেন, ‘প্রায় দেড় বছর আগে কোনো এক ঘটনায় স্থানীয় চায়ের দোকানে অনিককে থাপ্পড় মেরেছিলেন আমার স্বামী। সেই ঘটনার প্রতিশোধ নিতেই আজ তাঁকে হত্যা করেছে।’ তবে জমির উদ্দিন কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিলেন না বলেও দাবি করেন তিনি।
এ বিষয় জানতে চাইলে কুষ্টিয়া জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায় উপজেলা জাসদের সভাপতি আফতাব উদ্দিনের বরাত দিয়ে জানান, গত ৫ আগস্টের আগপর্যন্ত জমির উদ্দিন জাসদের কর্মী ছিলেন। সংগঠনের নিষ্ক্রিয়তা ও সাংগঠনিক কার্যক্রম না থাকায় তাঁকে আর দেখা যায়নি।
মিরপুর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাব্বির আহমেদ মোবাইল ফোনে অনিককে ছাত্রদলের ইউনিয়ন সভাপতি স্বীকার করলেও আর কোনো কথা বলতে রাজি হননি।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অনিকের বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। ঘটনার পর গ্রাম থেকে বাড়ির সবাই পালিয়ে গেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

রংপুরের কাউনিয়ায় অগ্নিকাণ্ডে দুটি গুদামে থাকা ক্রোকারিজ ও প্লাস্টিকের খেলনাসামগ্রী পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দাবি, এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার হারাগাছ পৌর শহরের দালালহাট বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্ট
৯ মিনিট আগে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমানের ঘুষ নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁকে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১৬ মিনিট আগে
ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নিভতে কাল বৃহস্পতিবার সকাল পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আজ বুধবার সকালে টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ উৎপাদনকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা
১৯ মিনিট আগে
টাঙ্গাইলে হারমোনিয়ামের ভেতরে লুকিয়ে অভিনব উপায়ে অস্ত্র পাচারের সময় তিনটি বিদেশি পিস্তল, ১১ রাউন্ড তাজা গুলি, চারটি ম্যাগাজিন এবং অস্ত্র বিক্রির নগদ ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকাসহ ৩ জন অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় তাঁদের কাছ থেকে ৩টি স্মার্টফোনও জব্দ করা হয়
২৭ মিনিট আগে