উচ্চ আদালত আদেশের পরও কুষ্টিয়ার খোকসা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ওহিদুল ইসলাম প্রতীক বরাদ্দ পাননি। জেলা নির্বাচন কর্মকর্তারা বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ নিয়ে তিনি আবার উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন।
প্রথম ধাপে অনুষ্ঠিত খোকসা উপজেলা নির্বাচনের ৭ জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ওসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ওহিদুল ইসলামের মনোনয়নপত্রের সঙ্গে পদত্যাগপত্র না থাকায় তাঁর প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসার। এ আদেশের বিরুদ্ধে ওই প্রার্থী উচ্চ আদালতে রিট করেন। গতকাল মঙ্গলবার প্রতীক বরাদ্দের দিন উচ্চ আদালত ওহিদুল ইসলামের আবেদনের অনুকূলে আদেশ দেন।
আজ বুধবার সকালে প্রার্থী প্রতীক বরাদ্দ পাওয়ার জন্য অনলাইনে আবেদন করেন। পরে আদালতের আদেশের অনুলিপিসহ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারের কাছে প্রতিনিধি পাঠান। কিন্তু ওই কর্মকর্তা প্রতীক বরাদ্দ না দিয়ে তাঁকে আবার উচ্চ আদালতে যাওয়ার পরামর্শ দেন।
ওহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আদালতের অবমাননা করেছেন। একই দিনে আদালত সিলেটের অপর এক প্রার্থীকে একই আদেশ দেন। ওই প্রার্থীকে নির্বাচন কর্মকর্তা এরই মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন। কিন্তু রহস্যজনক কারণে আমার প্রতীক বরাদ্দ না দিয়ে আদালতের আদেশ অমান্য করা হয়েছে।
তিনি আরও বলেন, তাঁকে প্রতীক না দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার গভীর ষড়যন্ত্র চলছে। তাঁর প্রচারণা ব্যাহত করা হচ্ছে। অন্য প্রার্থীরা প্রচারণা শুরু করেছে কিন্তু তিনি প্রচারণায় যেতে পারছেন না। এটা অপরাধ হচ্ছে। তিনি আগামীকাল বৃহস্পতিবার আদালত অবমাননার অভিযোগ নিয়ে আবার উচ্চ আদালতে যাবেন।
এ ব্যাপারে জানতে চাইলে কুষ্টিয়া জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মুহাম্মদ আবু আনসার বলেন, আদালতের আদেশ পাওয়া পর তিনি নির্বাচন কমিশনের ল’সেলে চিঠি পাঠিয়েছেন। সেখান থেকে আদেশ বা পরামর্শ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেবেন।

স্থানীয় সূত্র জানায়, জীবননগর উপজেলার সুটিয়া গ্রামের জামায়াতের সমর্থক কেরামত আলীর ছেলে সোহাগের সঙ্গে হাসাদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জসিম উদ্দীনের ছেলে মেহেদীর বিরোধ চলছিল। বিরোধ মীমাংসার জন্য গত ২৮ ফেব্রুয়ারি রাতে হাসাদাহ বাজারে দুই পক্ষের বৈঠক বসার কথা ছিল।
১১ মিনিট আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় সোমবার রাতে রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অবৈধভাবে অতিরিক্ত বালু বোঝাই করে চলাচলের অভিযোগে ৯টি ড্রাম ট্রাকের চালককে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করা হয়।
২ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকের টাকা জোগাড় করতেই চার বন্ধু মিলে এই হত্যাকাণ্ড ঘটান। গত শনিবার (৭ মার্চ) অভিযুক্ত ব্যক্তিরা সিয়ামকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে নেশাগ্রস্ত অবস্থায় পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করেন বলে অভিযোগ। হত্যার পর সিয়ামের ব্যবহৃত দামি আইফোন ও নগদ টাকা নিয়ে নেন তাঁরা।
২ ঘণ্টা আগে