
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার কালিয়াচাপড়া এলাকায় প্রস্তাবিত কিশোরগঞ্জ ইকোনমিক জোন (কেইজেড) দ্রুত চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (৪ জুলাই) সকালে কালিয়াচাপড়া গেটসংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচি থেকে আগামী শনিবার একই দাবিতে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, কিশোরগঞ্জ ইকোনমিক জোন বাস্তবায়িত হলে জেলার শিল্পায়নের পাশাপাশি হাজারো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রকল্পটি চালু না হওয়ায় স্থানীয়রা প্রত্যাশিত সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁরা দ্রুত শিল্পপ্রতিষ্ঠান স্থাপন ও উৎপাদন কার্যক্রম শুরুর জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন।
কর্মসূচিতে বক্তব্য দেন পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সুমন মিয়া (সঞ্চালক), সমাজসেবক মুর্শিদ মিয়া, চণ্ডীপাশা ইউনিয়ন বিএনপির সদস্য ইঞ্চু মিয়া, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক স্বপন মিয়া, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য মুক্তার উদ্দীন এবং পাটুয়াভাঙ্গা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ওমর ফারুক।
এ ছাড়া জয়নাল, তাকী, নজরুল, জমশেদ, সাদেক, মোজাম্মেল, শামীম, আবু সাঈদ, বাবুল, যুবদল নেতা আসাদ, সাঈদুজ্জামান মাস্টার, শহীদ, শান্ত, মোশাররফ, আরমান, সোহাগ, শরীফসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন।
বক্তারা বলেন, কালিয়াচাপড়া চিনিকলের বিশাল এলাকাকে ঘিরে শিল্পাঞ্চল প্রতিষ্ঠার যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা দ্রুত বাস্তবায়ন হলে কিশোরগঞ্জসহ আশপাশের জেলার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে। তাই আর বিলম্ব না করে কিশোরগঞ্জ ইকোনমিক জোন চালুর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান তাঁরা।
মানববন্ধন থেকে আগামী শনিবার কিশোরগঞ্জ ইকোনমিক জোনের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। একই সঙ্গে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন ও চালুর জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়।
উল্লেখ্য, কালিয়াচাপড়া চিনিকল ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে এটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়। পরে ১৯৯৪ সালে মিলটি ‘লে-অফ’ ঘোষণা করা হয় এবং ২০০৪ সালে বেসরকারি মালিকানায় হস্তান্তর করা হয়। পরবর্তী সময়ে এটি কালিয়াচাপড়া নিটল চিনিকল লিমিটেড নামে পরিচালিত হয়। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবদুল মাতলুব আহমেদ এবং এটি নিটল-নিলয় গ্রুপের অধীন পরিচালিত হয়।
২০২০ সালের শেষের দিকে কারখানার পুরো এলাকাজুড়ে উন্নয়ন কার্যক্রম শুরু হয়। ওই এলাকায় অটোমোবাইল, সিরামিক, গার্মেন্টসসহ বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান নিয়ে কিশোরগঞ্জ ইকোনমিক জোন (কেইজেড) গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রকল্পটি এখনো পূর্ণাঙ্গভাবে চালু না হওয়ায় স্থানীয়দের মধ্যে দ্রুত বাস্তবায়নের দাবি জোরালো হচ্ছে।

রংপুর নগরীর পূর্ব শালবন শিক্ষাঙ্গন এলাকায় গভীর রাতে চুরি করতে ঢুকে এক কিশোরীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা মোহাম্মদ আশিক (২২) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে...
৪৪ মিনিট আগে
ফেনীর সোনাগাজীতে পরকীয়ার অভিযোগ তুলে এক নারী ও পুরুষকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে ১৬ ঘণ্টারও বেশি সময় নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। ঘটনার একপর্যায়ে স্থানীয় কয়েক ব্যক্তি ওই নারীর বৈবাহিক সম্পর্ক ছিন্নের ‘ফরমান’ জারি করেন বলে জানা গেছে...
১ ঘণ্টা আগে
দ্বিতীয় পর্যায়ে যাচাই করা ১৫ জন উপকারভোগীর মধ্যে ১২ জনের দুটি করে এবং তিনজনের একটি করে ছাগল মারা গেছে বলে তাঁরা জানিয়েছেন। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ১৫ জনের পাওয়া মোট ৩০টি ছাগলের মধ্যে ২৭টিই মারা গেছে।
১ ঘণ্টা আগে
খাবার খাওয়ার কিছুক্ষণ পর তাঁদের পেটে ব্যথা শুরু হয়। একপর্যায়ে ডায়রিয়া। পরে অসুস্থ চারজনকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
২ ঘণ্টা আগে