
বরিশালের বাবুগঞ্জে আমার বাংলাদেশ (এবি) পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুর করার অভিযোগ উঠেছে উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার মাধবপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এবি পার্টির সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল বিমানবন্দর থানায় অভিযোগ করেছেন।
বরিশাল জেলা এবি পার্টির সদস্যসচিব জি এম রাব্বী বলেন, এবি পার্টির সাধারণ সম্পাদক ফুয়াদ ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ঈগল প্রতীকে নির্বাচন করছেন। বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে তাঁর নির্বাচনী কার্যালয় রয়েছে। আজ বুধবার দলের নেতা-কর্মীরা ওই কার্যালয়ে বসে আলোচনা করছিলেন। বেলা ১১টার দিকে ১০-১২টি মোটরসাইকেলে বিএনপি ও ছাত্রদলের ২০-২৫ নেতা-কর্মী কার্যালয়ে প্রবেশ করে এবি পার্টির নেতা-কর্মীদের মারধর করেন। পরে কর্মীদের বের করে কার্যালয় ভাঙচুর করেন তাঁরা।
জানতে চাইলে উপজেলা বিএনপির আহ্বাক সুলতান আহমেদ খান বলেন, বিএনপি কিংবা ছাত্রদলের নেতা-কর্মীরা কোনো প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা ভাঙচুর করেনি। ঈগল প্রতীকের প্রার্থী পরাজিত হওয়ার ভয়ে মিথ্যা অভিযোগ করে নির্বাচন বিতর্কিত করার চেষ্টা করছেন।
বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এবি পার্টির প্রার্থী আসাদুজ্জামান ফুয়াদ তাঁর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ও কর্মীদের মারধরের বিষয়ে অভিযোগ করেছেন। থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বান্দরবানে অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার সকালে শহরের ট্রাফিক মোড়ে একটি প্রাইভেট কার তল্লাশি করে সিটের নিচ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
২৪ মিনিট আগে
মন্ত্রী বলেন, লাম্পি স্কিন ডিজিজ গবাদিপশুর জন্য অত্যন্ত ক্ষতিকর একটি রোগ। কোনো খামারে এ রোগ দেখা দিলে দ্রুত অন্য পশুর মধ্যে ছড়িয়ে পড়তে পারে। এতে খামারিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েন। তাই চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে নিয়মিত টিকাদানের ওপর গুরুত্ব দিতে হবে।
৩২ মিনিট আগে
রাজশাহী বাস টার্মিনালে এসে অনেক যাত্রীকে বাসের অপেক্ষায় থাকতে দেখা গেছে। রাজশাহীর বাসগুলো নাটোর হয়ে রংপুর বিভাগের বিভিন্ন জেলা, ঢাকা ও দেশের অন্যান্য গন্তব্যে চলাচল করে। ফলে বাস বন্ধ থাকায় এসব রুটের যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।
১ ঘণ্টা আগে
‘আমি শুনেছি, এখানে জমি রেজিস্ট্রি হয় সাবরেজিস্ট্রি অফিসে। ওখানে যারা চাকরি করে তারা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছ থেকে অনেক টাকা নিয়ে থাকে। যেখানে ২০০ টাকার নেওয়ার কথা সেখানে অনেক বেশি টাকা নেওয়া হয় এবং এখানে এই টাকা না কি ভাগাভাগি হয়।’
১ ঘণ্টা আগে