কুষ্টিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের বিদ্যুৎ বিল বকেয়া ৬৬ লাখ টাকা। দীর্ঘদিন বিল পরিশোধ করেনি কর্তৃপক্ষ। এ কারণে গতকাল মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১২টায় হাসপাতাল ভবনের সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ ওজোপাডিকো। অবশ্য চলতি জুনের মধ্যে বিল পরিশোধের শর্তে আবার সংযোগ দেওয়া হয়েছে।
আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন ওজোপাডিকো কুষ্টিয়ার ডিভিশন–২–এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী।
ওজোপাডিকো সূত্রে জানা যায়, গত বছরের ১৪ নভেম্বর কুষ্টিয়া মেডিকেল কলেজের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে চলতি বছর ২৪ মে পর্যন্ত ৩০ লাখ টাকা বিল বকেয়া। একই ভাবে চলতি বছরের ২৪ জানুয়ারি হাসপাতাল ভবনে বিদ্যুৎ সংযোগ নেওয়ার পর থেকে সেখানে রোগী ভর্তিসহ চিকিৎসা সেবা চালু না হলেও এই ভবনের বকেয়া বিদ্যুৎ বিল হয়েছে ৩৬ লাখ টাকা। এতে মোট বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে ৬৬ লাখ টাকা।
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. আনোয়ারুল ইসলাম বলেন, ‘বকেয়া পরিশোধের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এ মাসের মধ্যেই অন্তত কিছু বিল পরিশোধের মাধ্যমে সংযোগটি হালনাগাদ করা হবে বলে বিদ্যুৎ বিভাগের সঙ্গে একটা সমঝোতা হয়েছে। আশা করি, খুব শিগগিরই সমস্যা কাটিয়ে উঠতে পারব।’
ওজোপাডিকো কুষ্টিয়ার ডিভিশন–২–এর নির্বাহী প্রকৌশলী অনুপম চক্রবর্তী বলেন, ‘সংযোগ নেওয়ার পর থেকে প্রতি মাসেই বিল পরিশোধের জন্য কর্তৃপক্ষকে তাগাদা দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিল পরিশোধে ব্যর্থ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরিশেষে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে চলতি জুন মাসের মধ্যে সব বকেয়া পরিশোধ করার শর্তে আবার সংযোগ দেওয়া হয়েছে।’

নৌ পুলিশ খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার বলেন, ভোর ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হানিফ শেখের মরদেহ উদ্ধার করা হয়। পরে তাঁর পরিবারের সদস্যদের খবর দিলে তাঁরা ঘটনাস্থলে আসেন। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
৪ মিনিট আগে
কুমিল্লার বিভিন্ন স্থানে র্যাবের পৃথক অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
৭ মিনিট আগে
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকার চায় সাধারণ মানুষ যেন সরকারি হাসপাতালে এসে কোনো ধরনের হয়রানির শিকার না হয়। হাসপাতালগুলোকে দুর্নীতি ও দালালমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদেরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
১ ঘণ্টা আগে
রাজধানীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করা শিক্ষার্থীদের কার্যক্রম বন্ধ করে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সরকারের কাছ থেকে বাজেট না পাওয়ায় ১ মার্চ থেকে শিক্ষার্থীরা আর ট্রাফিকের দায়িত্ব পালন করছেন না।
২ ঘণ্টা আগে