
কুষ্টিয়া ভেড়ামারায় বাঁশের মোথা তোলাকে কেন্দ্র করে নবম শ্রেণীর শিক্ষার্থী সুমন আলী (১৫) নামে এক কিশোর আপন খালাতো চাচার হাতে খুন হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত রোববার দুপুর ২ টায় বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ সোমবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই সোহাগ বাদী হয়ে ভেড়ামারা থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছে।
স্থানীয়রা জানান, মাধবপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে নিহত সুমনের পিতার খালাতো ভাই আল আমিন (২৫) ও আলিম (২৩) বাঁশ বাগানে মোথা তুলতে থাকে। এ সময় সাদুল্লার ছেলে সুমন আলী (১৫) বাধা দিতে যায়। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরুর এক পর্যায়ে সুমনকে তাঁরা শাবল দিয়ে মাথায় আঘাত করে। গুরুতর আহত সুমনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে সে হাসপাতালে মারা যায়।
সুমনের পিতা মো. সাদুল্লা বলেন, ‘রোববার দুপুরে কাজ শেষে বাড়ি ফিরে দেখি বাড়ির পাশে বাঁশ বাগানের মধ্যে হট্টগোল হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে দেখি আমার আপন খালাতো ভাই আলামিন, আলিম ও তাঁর সহযোগীরা আমার বাঁশবাগানে মোথা তুললে আমার ছেলে সুমন মোথা উঠাইতে নিষেধ করছিল। এ সময় তাঁরা ক্ষিপ্ত হয়ে লোহার শাবল দিয়ে মাথায় আঘাত করে। আমি ঠেকাইতে গেলে আমাকেও মারধর করে।’
পরে এলাকাবাসী ছুটে এলে তাঁরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সুমনের অবস্থা খারাপ হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার সকাল ৯ টায় সুমন মারা যায়।
ভেড়ামারা থানারা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জহুরুল ইসলাম বলেন, ‘নিহতের ভাই সোহাগ বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে। আসামিরা পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

যশোর সদরের কৃষ্ণবাটি রেল ক্রসিং পার হওয়ার সময় একটি ইজিবাইককে চাপা দেয় ট্রেন। ঘটনাস্থলেই মারা যান ইজিবাইকচালক আজিজুর রহমান ও যাত্রী এরশাদ আলী। এ ঘটনা গত ২৬ সেপ্টেম্বরের। যশোরের আরেক উপজেলা অভয়নগরের ভাঙ্গাগেট এলাকায় একটি ক্রসিংয়ে গত ১০ মে কয়লাবোঝাই একটি ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় আধা...
৩ মিনিট আগে
কালীগঙ্গা নদী থেকে উৎপন্ন খালটি দিয়ে একসময় নৌপথে পণ্য আসত মানিকগঞ্জ শহরে। বর্ষা মৌসুমে শহরের পানি নিষ্কাশনের একমাত্র খাল এটি। কিন্তু দখল, দূষণ ও বর্জ্যে সেই খাল এখন মৃতপ্রায়। অথচ ছয় কিলোমিটারের এই মানিকগঞ্জ খালের পেছনে তিন দফা সংস্কার ও সৌন্দর্যবর্ধন প্রকল্পে সরকারের...
৩২ মিনিট আগে
পাবনার বেড়ায় এক যুগের বেশি আগে অন্তত ১০টি গ্রামের যোগাযোগ সহজ করতে নির্মাণ করা হয় বড়শিলা-নলভাঙা-খাকছাড়া পাকা সড়ক। পাঁচ কিলোমিটার দৈর্ঘ্যের এই সড়কটি নির্মাণের পর কোনো সংস্কার হয়নি। এটি এখন প্রায় নিশ্চিহ্ন।
৩৯ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফাইন্যান্স বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হৃদয় বিশ্বাস। এ মাসের শেষে তাঁর চতুর্থ বর্ষে ওঠার কথা। আবাসিক হলে আসন বরাদ্দের জন্য এ পর্যন্ত তিনবার আবেদন করেছেন। কিন্তু এখনো বরাদ্দ না পাওয়ায় মেসেই থাকতে হচ্ছে তাঁকে।
১ ঘণ্টা আগে