Ajker Patrika

বাইক কিনে না দেওয়ায় বাড়িতে ককটেল বিস্ফোরণ, তরুণ কারাগারে

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
বাইক কিনে না দেওয়ায় বাড়িতে ককটেল বিস্ফোরণ, তরুণ কারাগারে
কুষ্টিয়ায় ককটেল বিস্ফোরণের ঘটনায় তরুণ গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কুষ্টিয়ার দৌলতপুরে নিজ বাড়িতে পেট্রলবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন ইমন (২২) নামের এক তরুণ। গতকাল বৃহস্পতিবার উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি গ্রামে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে। আজ শুক্রবার তাঁকে বিস্ফোরক মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাইকুন্ডি উত্তরপাড়া গ্রামের বাসিন্দা হাসেম আলী চাকরির সুবাদে স্ত্রীসহ টাঙ্গাইলে বসবাস করেন। তাঁদের ছেলে ইমন দুই মাস ধরে বাবার কাছে একটি দামি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বলে আসছিলেন। এই নিয়ে পরিবারটিতে দীর্ঘদিন ধরে অশান্তি বিরাজ করছিল। এমনকি মাসখানেক আগে ওই তরুণ তাঁর মাকেও মারধর করেন।

গত মঙ্গলবার তাঁর মা-বাবা বাড়িতে এলে ইমন পুনরায় মোটরসাইকেল কেনার জন্য চাপ দিতে থাকেন। তাঁরা অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার সন্ধ্যায় ইমন নিজের বাড়ির উঠানে দুটি পেট্রলবোমা ও ককটেলের বিস্ফোরণ ঘটান। বোমার বিকট শব্দে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে থানা-পুলিশে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

জানতে চাইলে হাসেম আলী জানান, ‘আমার ছেলে দীর্ঘদিন ধরে অবাধ্য আচরণ করছে এবং ইন্টারমিডিয়েট পর্যায় থেকেই মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে।’ তিনি জানান, মোটরসাইকেল কিনে দিতে না পারায় বৃহস্পতিবার বাড়িতে ইমন বোমা বিস্ফোরণ ঘটান।

এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ জানান, ককটেল বিস্ফোরণের ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত ইমনকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত