
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে লালন শাহ হলের ৫ শিক্ষার্থীকে থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে। র্যাগিংয়ের সময় তাঁদের হাতেনাতে ধরেন লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থীরা।
গতকাল সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হলের ৩৩০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরে অভিযুক্ত পাঁচজনকে থানায় পুলিশি হেফাজতে রাখা হয়। ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তির পর ২ নভেম্বর থেকে ক্রমাগতভাবে বিভাগের কয়েকজন সিনিয়র শিক্ষার্থীর হাতে র্যাগিংয়ের শিকার হন তাঁরা।
অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সাব্বির হোসেন, শরীফ শেখ, লিমন হোসেন, কান্ত বড়ুয়া এবং ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের একই বর্ষের সঞ্জয় বড়ুয়া। ভুক্তভোগী সবাই ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী।
জানা যায়, ভুক্তভোগীদের মধ্যে একজনকে পাঁচ রকম হাসি দিতে বলা হয়, বাজে ভাষায় কথা বলতে বলা হয় এবং নাচতে বলা হয়। পরিচয় শেখানোর নামে যৌন বিকৃতিমূলক আচরণ করানো হয় তাদের সঙ্গে। এ ছাড়া নানা অসৌজন্যমূলক আচরণ করা হয় এসব শিক্ষার্থীর সঙ্গে।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান বলেন, ‘আপাতত তাঁদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে। পরে এ বিষয়ে আমরা ব্যবস্থা নেব।’
ইবি থানার ডিউটি অফিসার এস আই মাসুদ বলেন, ‘আপাতত তাঁরা আমাদের হেফাজতে আছেন। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বসে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ নিয়ন্ত্রণে জনসচেতনতা সৃস্টির লক্ষ্যে নগরীতে র্যালি করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। আজ শনিবার দুপুরে ফজলুল হক অ্যাভিনিউ থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
২ মিনিট আগে
লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা ও আদিতমারী উপজেলার চার সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়েছে। সীমান্তের শূন্যরেখায় জড়ো করা নারী-পুরুষ ও শিশুসহ ৩৩ জনকে শুক্রবার রাতে ও আজ শনিবার ভোরে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ...
৬ মিনিট আগে
বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙ্গালী নদী থেকে তীর্থ সাহা (১৭) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকালে উপজেলার আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
৩০ মিনিট আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এর ফলে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।
৪২ মিনিট আগে