
কুষ্টিয়ার কুঠিপাড়া মডেল মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদভিত্তিক পাঠাগারে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণ করা বইয়ের তালিকায় স্থান পায় শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা একাধিক বই।
সোমবার (২৩ জুন) দুপুরে শহরের কুঠিপাড়া মডেল মসজিদ থেকে ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরা অন্যান্য বইয়ের সঙ্গে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ছয়-সাতটি বই একটি লাইব্রেরি কর্তৃপক্ষের কাছে সরবরাহ করেন। লাইব্রেরির দায়িত্বশীল ব্যক্তিরা ওই বইগুলো দেখতে পেয়ে প্রতিবাদ জানান। এ সময় সেখানে হট্টগোল দেখা দেয়।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, কুষ্টিয়ায় বর্তমানে ২০০ থেকে ৩০০টি মসজিদভিত্তিক পাঠাগার পরিচালিত হচ্ছে। ২০২৩ সালে নতুনভাবে ১৯টি পাঠাগার অনুমোদন পায়। মসজিদভিত্তিক এসব পাঠাগারের জন্য ঢাকা থেকে কিছু বই পাঠানো হয়। এসব বইয়ের মধ্যেই ‘মুজিব বচন’, ‘ইতিহাসের রক্তাক্ত ঘটনাবলী’, ‘১৫ আগস্ট’, ‘বঙ্গবন্ধুর উক্তি সংগ্রহ’সহ নানা ধরনের বই অন্তর্ভুক্ত ছিল।
স্থানীয় বাসিন্দারা জানান, কুষ্টিয়া ইসলামিক ফাউন্ডেশনের কিছু বই ও আসবাব কুঠিপাড়া মডেল মসজিদে সংরক্ষিত ছিল। ফাউন্ডেশন কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে সোমবার বই নিতে কুঠিপাড়া মডেল মসজিদে যান জগতি পশ্চিমপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান পলাশ। পাঠাগারের জন্য বই ও বুকশেলফ চাওয়া হলে ইসলামিক ফাউন্ডেশন প্রদত্ত তালিকায় এসব বই দেখতে পান। এর পরপরই স্থানীয়ভাবে এ নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
মুস্তাফিজুর রহমান পলাশ অভিযোগ করেন, ‘ধর্মীয় পাঠাগারে কোরআন-হাদিসের বই থাকার কথা, সেখানে বঙ্গবন্ধুর ওপর লেখা বই কীভাবে এল? আমরা গণ-অভ্যুত্থানের পরে এমন রাজনৈতিক প্রভাব দেখার আশা করিনি।’
ইসলামিক ফাউন্ডেশন কুষ্টিয়ার উপপরিচালক মো. হেলালউজ্জামান এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বইগুলো ২০২৩ সালে পাঠানো হয়েছিল। লোকবল-সংকটের কারণে প্রতিটি বই চেক করা সম্ভব হয়নি।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
৭ ঘণ্টা আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
৭ ঘণ্টা আগে
গত এক যুগে সফিয়ার রহমানের বৃক্ষরোপণ কার্যক্রম বিস্ময় জাগানোর মতো। তাঁর তথ্য অনুযায়ী, ২০১৬ সালের দিকে ঝিকরগাছা-রাজগঞ্জ সড়কে তিনি আম, জাম, কাঁঠালসহ প্রায় ১০ হাজার তালের বিচি রোপণ করেন। এগুলোর মধ্যে প্রায় এক হাজার গাছ এখনো বেঁচে আছে। মনিরামপুরের খড়িঞ্চা-রাজগঞ্জ সড়কে দুই বছরে প্রায় দুই হাজার খেজুরগাছ রো
৮ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
৮ ঘণ্টা আগে