
কুষ্টিয়ার দৌলতপুরে বাসা থেকে নিখোঁজ শিশু বিজয় হোসেনের দুই দিনেও সন্ধান মেলেনি। শিশুটির মায়ের অভিযোগ, গত শুক্রবার দুপুরে এক মাস বয়সি বিজয়কে প্রতিবেশী সেজে এক নারী বাসা থেকে নিয়ে পালিয়ে যান। তবে আজ রোববার সকাল পর্যন্ত শিশুটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুণ্ডি এলাকার পাকুড়িয়া গ্রামের বাবু ও সোনিয়া দম্পতির সন্তান বিজয় হোসেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে শিশুটি চুরি হয় বলে ওই দিন বিকেলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। এরপর থেকে শিশুটিকে উদ্ধারে কাজ শুরু করে পুলিশ।
শিশুটিকে উদ্ধারের দায়িত্বে থাকা দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) বাদশা আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত শিশুটি উদ্ধার করা সম্ভব হয়নি। আমরা আপ্রাণ চেষ্টা করছি।’
পুলিশ ও শিশুর পরিবারের লোকজন জানিয়েছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিজয়কে ঘরের বারান্দায় শুইয়ে রেখে তার মা সোনিয়া খাতুন গোসল করতে যান। এ সময় প্রতিবেশী সেজে একজন নারী এসে শিশুটিকে আদর করার কথা বলে নিয়ে যান। পরে শিশুটির আর সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
শিশুর বাবা বাবু হোসেন বলেন, খেতের কাজ শেষে বাড়ি ফিরে দেখি বাসায় বাচ্চা নেই। প্রতিবেশী সেজে এক নারী এসে বাচ্চাকে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও বাচ্চাকে পাওয়া যায়নি। এ বিষয়ে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
নিখোঁজ শিশুর মা সোনিয়া খাতুন বলেন, বাচ্চার গোসল ও খাওয়ানো শেষ করে বারান্দায় শুইয়ে রেখে বাড়ির টিউবওয়েলে গোসল করছিলাম। এ সময় প্রতিবেশী সেজে এক নারী এসে বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে করতে বাড়ির বাইরে নিয়ে যান। পরে তিনি আর ফেরত আসেননি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা আজকের পত্রিকাকে বলেন, বাচ্চাটি উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে। শিশুটির বাবা বাবু হোসেনের দুজন স্ত্রী। পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটেছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে। আশা করছি শিগগির শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হব।

বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় ছাত্রদল ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে ওই প্রকৌশলীকে কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে অধিদপ্তরের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
৩ মিনিট আগে
প্রায় এক যুগ আগে ভারতে পাচার হওয়া বাংলাদেশি এক কিশোরীকে সীমান্ত থেকে উদ্ধার করেছে বিজিবি। পরিচয় নিশ্চিত হওয়ার পর কিশোরীকে তাঁর বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ৫১ বিজিবির রংপুর ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ এফ এম জুলকার নাঈন এ তথ্য নিশ্চিত করেছেন।
৭ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর থাকাকালে মাদকবিরোধী অভিযানে সাত কিশোর আটকের ঘটনার সঙ্গে ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র আছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন মা ড. নাহিদা বেগম ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। পুলিশ বলছে, এখনো এ ধরনের কোনো যোগসূত্র প্রমাণিত
১১ মিনিট আগে
মুন্সিগঞ্জের শ্রীনগরে কেসি রোডের পাশের ঝোপ থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, তিন থেকে চার দিন আগে তাঁকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। পরিচয় শনাক্তে পিবিআইকে খবর দেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে