কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তের শূন্যরেখা থেকে দুই শিশুসন্তানসহ দম্পতিকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাঁদের সঙ্গে থাকা অপর দুই যুবক এখনো ওই স্থানেই অবস্থান করছেন। এর মধ্য দিয়ে টানা চার দিন শূন্যরেখায় অবস্থানরত ওই দম্পতি ও তাঁদের দুই শিশু সন্তানের দুর্ভোগের অবসান ঘটেছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে গয়টাপাড়া সীমান্ত এলাকা থেকে তাঁদের সরিয়ে নেওয়া হয়। স্থানীয় শৌলমারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে কীভাবে বা কোনো প্রক্রিয়ায় তাঁদের সরানো হয়েছে এবং বর্তমানে তাঁরা কোথায় আছেন—এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
গ্রাম পুলিশ জহুরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার সকালে জামালপুর থেকে একটি গাড়ি আসে। ওই গাড়িতে করে শূন্যরেখা থেকে দম্পতি ও তাঁদের শিশুদের নিয়ে যাওয়া হয়েছে বলে শুনেছি। প্রাইভেট গাড়ির পাশাপাশি বিজিবির গাড়িও ছিল। তবে তাঁদের কোথায় নেওয়া হয়েছে তা জানা যায়নি।’
তিনি আরও জানান, শূন্যরেখায় এখনো দুই যুবক অবস্থান করছেন এবং ওই এলাকায় বিজিবি ও বিএসএফের টহল রয়েছে।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, ‘ওদের থাকার জন্য আমি মশারি দিয়েছিলাম। সকালে গিয়ে দেখি দম্পতি ও শিশুরা নেই, শুধু দুজন আছে। তারা কোথায় গেছে জানি না।’
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ওই দম্পতিকে রৌমারী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পরে তাঁদের পরিবারের কাছে পাঠানো হয়। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী বলেন, ‘আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। বিজিবির সঙ্গে যোগাযোগ করুন।’
এর আগে গত রোববার (১৪ জুন) ভোরে রৌমারীর গয়টাপাড়া ও ইজলামারী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ মোট ৯ জনকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবি ও স্থানীয়দের বাধায় তাঁরা তখন সীমান্তের শূন্যরেখার কাছেই অবস্থান করতে বাধ্য হন।
পরবর্তী সময়ে টানা চার দিন তাঁরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করেন। এ সময় তাঁদের ঘিরে রাখেন বিজিবি ও বিএসএফ সদস্যরা।
ভুক্তভোগী সুমি আক্তার ও বেলাল হোসেন দাবি করেন, তাঁরা ময়মনসিংহের ভালুকা উপজেলার বাসিন্দা। কয়েক সপ্তাহ আগে সিলেট সীমান্তপথে তাঁরা ভারতে পাড়ি জমান। পরে গোয়াহাটি পুলিশ তাঁদের আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করে। গত রোববার ভোরে বিএসএফ তাঁদের সীমান্তের কাঁটাতার পার করে দেয়। কিন্তু বিজিবি ও স্থানীয়দের বাধায় তাঁরা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেননি।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩৩ মিনিট আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে