
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সাবেক এক ইউপি সদস্যকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ রোববার দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ওই ইউপি সদস্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তাঁর পরিবার চিলমারী মডেল থানায় অভিযোগ দিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার খন্দকারপাড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম আঞ্জুর সঙ্গে প্রতিবেশী হামিদুল ইসলামের পরিবারের বিরোধ চলছিল। এর জেরে গতকাল দুপুর ১২টার দিকে হামিদুল ইসলামের স্ত্রী হেলেনা বেগম (৪২) ও তাঁর ছেলে হিমেল মিয়া (২২) এবং রিয়াদ মিয়া (২০) দেশীয় বিভিন্ন অস্ত্র দিয়ে রেজাউল ইসলামকে মারধর করেন।
এতে রেজাউলের বাঁ হাতের দুই জায়গা, ডান পায়ের হাঁটুর নিচে এবং ডান হাতের আঙুল ভেঙে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, ‘অভিযোগ পেয়েছি, আসামিদের ধরার চেষ্টা চলছে।’

কুমিল্লার চৌদ্দগ্রামে কিশোর গ্যাং সদস্যরা মো. হৃদয় (১৯) নামে এক সিএনজি অটোচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চিওড়া ইউনিয়নের ধোড়করা বাজারে। নিহত হৃদয় ওই ইউনিয়নের শাকতলা গ্রামের হেদায়েতুল্লার ছেলে।
২ ঘণ্টা আগে
ঝড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যায় পুকুরে। আর সেই পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান মা ও তাঁর দুই বছর বয়সী সন্তান। বুধবার (১০ জুন) বিকেলে বরগুনা সদরের ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম নুপুর বেগম (৩০)। তাঁর ছেলে শাহাদাৎ (২)।
৫ ঘণ্টা আগে
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে আম খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। তাঁরা ডায়রিয়ায় আক্রান্ত হয়। এ ঘটনায় লতিকা সানা (৫৫) নামে এক নারী মারা গেছেন।
৫ ঘণ্টা আগে
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক কারারক্ষীর বাড়িতে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। এ সময় সোনার গয়না, নগদ টাকা ও মোবাইল ফোন করে নিয়ে যায় ডাকাত দল। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের চাঁদের বাপের পাড়ার ফয়জুল আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। ফয়জুলের বড় ছেলে আব্দুল্লাহ আল মুস্তাহিদ কুমিল্লা...
৫ ঘণ্টা আগে