ইউপি সচিব

চিলমারীতে প্রতিপক্ষ হাত-পা ভেঙে দিল সাবেক ইউপি সদস্যের
কুড়িগ্রামের চিলমারী উপজেলায় সাবেক এক ইউপি সদস্যকে মারধর করে হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। আজ রোববার দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা খন্দকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আট মাসে ‘মাত্র ৪ দিন’ অফিসে ইউনিয়ন পরিষদের সচিব
জামালপুরের ইসলামপুর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিবের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। যোগদানের আট মাসে মাত্র চার দিন তিনি ইউপি কার্যালয়ে উপস্থিত ছিলেন। এতে দাপ্তরিক কার্যক্রমে জটিলতা তৈরি হয়েছে। ফিরে যেতে হচ্ছে নাগরিক সেবাগ্রহীতাদের।

জীবিতকে মৃত দেখিয়ে সনদ, ইউপি সচিব কারাগারে
সিরাজগঞ্জের শাহজাদপুরে জীবিতকে মৃত দেখিয়ে সনদ দেওয়ার অভিযোগে করা মামলায় হোসেন মো. সোহরাওয়ার্দী নামে এক ইউপি সচিবকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ বুধবার উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী এ আদেশ দেন। এর আগে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।

