কুড়িগ্রামের উলিপুরে সড়কের পাশ থেকে হামিদুল ইসলাম (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। আজ শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশিরপাথার এলাকার উলিপুর-চিলমারী সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের পাশ থেকে নিহতের ব্যবহৃত মোটরসাইকেলটি চাবিসহ স্ট্যান্ড করা অবস্থায় পাওয়া যায়।
হামিদুল তবকপুর ইউনিয়নের সাদুল্যা সরকারপাড়া এলাকার জোবেদ আলীর ছেলে। তিনি ট্রাক ড্রাইভার ছিলেন।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গতকাল শুক্রবার রাত থেকে আজ শনিবার ভোরের যেকোনো সময়ে সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। এ ছাড়া মোটরসাইকেলের সামনের অংশে আছড়ে পড়ার চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। তবে পরিবারের সন্দেহ, হামিদুলকে কেউ হত্যা করেছে। নিহত হামিদুল ইসলামের মামা সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার বিকাল থেকে হামিদুলের মোবাইল ফোনটি বন্ধ ছিল। তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, কেউ তাঁকে হত্যা করে লাশ সড়কের পাশে রেখে গেছে। আমরা ঘটনার সুষ্ঠ বিচার চাই।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, পরিবারের মৌখিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩২ মিনিট আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে