কুড়িগ্রামের আদালত থেকে জামিন পাওয়ার পর এলাকায় ফিরে বাদীর প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় নিরাপত্তা চেয়ে গতকাল শনিবার রাজারহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্তির আবেদন করেন ভুক্তভোগী। তবে আজ রোববার (রাত ৮টা পর্যন্ত) সেই জিডি নথিভুক্ত করেনি পুলিশ।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ডিউটি অফিসারের বরাতে বলেন, ‘আবেদনে ঠিকানার সমস্যা আছে। বাদী সেটি সংশোধন করে দিলে জিডি নথিভুক্ত করে আদালতে পাঠানো হবে।’
ভুক্তভোগীর (বাদী) নাম শফিউজ্জামান। তিনি উপজেলার গতিয়াশাম গ্রামের বাসিন্দা। জামিনপ্রাপ্ত আসামিরা হলেন–আলতাফ হোসেন, কাশেম আলী ও মজিদুল ইসলাম।
তারা সবাই উপজেলার পশ্চিম দেবত্তোর গ্রামের বাসিন্দা। এদের মধ্যে আলতাফ হোসেন বরিশাল রেঞ্জের বরখাস্ত হওয়া কারাবন্দী অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনের বড় ভাই বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা গেছে, বাদী শফিউজ্জামান গত ২ ডিসেম্বর আলতাফ হোসেনসহ ১২ জনকে আসামি করে রাজারহাট থানায় একটি মামলা করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দাঙ্গা সৃষ্টির মাধ্যমে বাদীর জমিতে অনধিকার প্রবেশ করে হত্যার উদ্দেশে সাধারণ ও গুরুতর জখম, চাঁদা দাবি ও গণ উপদ্রব সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। যা পেনাল কোড (১৮৬০) অনুযায়ী ১৪৩ / ১৪৭ / ৩২৫ / ৩৮৫ / ৩০৭ ধারার অপরাধ।
বাদী শফিউজ্জামান বলেন, ‘আসামিরা কারাবন্দী পুলিশ কর্মকর্তা আলেপ উদ্দিনের বড় ভাই ও নিকটাত্মীয়। তারা প্রভাবশালী। গত ৪ ডিসেম্বর আসামিরা আদালতে আত্মসমর্পণ করলে আদালত ওই দিনই তাদের জামিন মঞ্জুর করেন।
পরের দিন আলতাফসহ আসামিদের কয়েকজন উপজেলার চায়না বাজার এলাকায় আমার ও কয়েকজন সাক্ষীর দেখা পেলে তারা আমাদের হুমকি দেয়। আমাদের উচিত শিক্ষা দেবে বলে শাসায়। এরপর থেকে বিভিন্ন জনের মাধ্যমে আমাদের হুমকি দিচ্ছে। আমি ও আমার সাক্ষীরা আতঙ্কে আছি।’
তিনি বলেন, ‘আসামিরা প্রভাবশালী। থানা–পুলিশ তাদের হাতের মুঠোয়। তারা আদালতে দাঁড়াতেই জামিন পায়। তাদের হুমকিতে আমরা খুব আতঙ্কে আছি। থানায় জিডি আবেদন করলেও পুলিশ তা এন্ট্রি করেনি।’
তবে বাদীর এমন অভিযোগ অস্বীকার করেছেন আসামি আলতাফ হোসেন। তিনি বলেন, ‘এসব ভিত্তিহীন অভিযোগ। তারা মিথ্যা অভিযোগে মামলা করেছে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে জামিন নিয়েছি। তাদের হুমকি তো দূরের কথা, তাদের সঙ্গে আমাদের কোনো কথা হয়নি। তদন্ত করলেই সত্য বেরিয়ে আসবে।’

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছরের বেশি সময় পার হলেও নেপথ্যের কারণ এবং জড়িত ব্যক্তিরা শনাক্ত হয়নি। গ্রেপ্তার করা হয়নি কোনো আসামি। থানা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) ন্যস্ত করার পর মামলাটির তদন্ত কর্মকর্তা আরও দুই দফায় পরিবর্তন হয়েছে।
৩৩ মিনিট আগে
রংপুর-দিনাজপুর মহাসড়কের পাগলাপীর থেকে রংপুর মেডিকেল মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে গত তিন বছরে প্রায় ১০০ বার গর্ত ভরাট ও সংস্কার করা হলেও মিলছে না স্থায়ী সমাধান। সর্বশেষ গর্তে ইট বিছিয়ে জোড়াতালি দেওয়া হলেও কোথাও ইট দেবে, কোথাও উঠে গিয়ে সড়ক আরও উঁচু-নিচু ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
২ ঘণ্টা আগে
কুমিল্লার দেবিদ্বারে মাদক সেবনকালে আটক উপজেলা যুবদলের এক নেতাসহ তিন জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামের একটি মুরগির খামারে অভিযান চালিয়ে মাদক সেবনরত...
৩ ঘণ্টা আগে
কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
৩ ঘণ্টা আগে