কুড়িগ্রামের ফুলবাড়ীতে ২০টি ইয়াবাসহ তৈয়ব আলী (৪৯) নামের এক কলেজ প্রভাষককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি উপজেলার বালারহাট আদর্শ স্কুল অ্যান্ড কলেজের ব্যবস্থাপনা বিষয়ের প্রভাষক এবং উপজেলার কুরুষাফেরুষা গ্রামের ময়েন উদ্দিনের ছেলে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার বালারহাট-কুরুষাফেরুষা সড়কের কুরুষাফেরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয় মোড় থেকে তাঁকে আটক করা হয়।
বিজিবি জানায়, তাদের একটি টহল দল ওই সড়কে টহল দিচ্ছিল। সন্দেহভাজন ওই ব্যক্তি মোটরসাইকেলে দ্রুতবেগে তাদের পেরিয়ে যাওয়ার সময় বিজিবি তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। জিজ্ঞাসাবাদ ও তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে প্লাস্টিকের কাগজে মোড়ানো একটি পোঁটলার মধ্যে রাখা ২০টি ইয়াবা উদ্ধার করে।
পরে তাঁকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসা হয়। আজ শুক্রবার সকালে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়। পুলিশ তাঁকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে পাঠিয়েছে।
উল্লেখ্য, এর আগে ওই প্রভাষক ২০২২ সালের ১৫ মে রাত ১২টায় উপজেলার বালারহাট বাজারের নিমাই চন্দ্র শীলের সেলুন দোকানে ২৬টি ইয়াবাসহ বিজিবির হাতে আটক হন। পরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী তাঁর পক্ষে বিজিবিকে বলেন, তিনি বৃষ্টির কারণে ওই দোকানে আশ্রয় নিয়েছিলেন। একপর্যায়ে বিজিবির কাছে থেকে ওই প্রভাষককে নিজের জিম্মায় ছাড়িয়ে নেন।
এ ঘটনায় প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় বালারহাট আদর্শ স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুজ্জামান সরকার ওই প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে একটি তদন্ত টিম গঠন করেন। তদন্ত কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা ধামাচাপা পড়ে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন উপজেলার বালারহাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার সফিকুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিই একজন চিহ্নিত ইয়াবা কারবারি। এত দিন তিনি নানা কৌশলে বেঁচে গেলেও এবার ধরা পড়েছেন।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাছপুর দারুল এখলাছ আমেনা (রা.) মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আল মামুনের বিরুদ্ধে টানা ১২ বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও চাকরি বহাল রাখা এবং এমপিও ইনডেক্স সচল রেখে সরকারি বেতনের অর্থ তাঁর ব্যাংক হিসাবে জমা হওয়ার অভিযোগ উঠেছে।
৫ মিনিট আগে
জেসমিনের ভুক্তভোগীর বাসায় নিয়মিত যাতায়াত ছিল। এ কারণে তিনি বাসায় বিপুল পরিমাণ নগদ টাকা থাকার বিষয়টি জানতেন। সেই তথ্য কাজে লাগিয়ে পরিচিত কয়েকজনকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করেন।
৩২ মিনিট আগে
মৌসুমি শ্রমিকদের চাকরি স্থায়ীকরণসহ তিন দফা বাস্তবায়নের দাবিতে চার ঘণ্টার কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছেন ঠাকুরগাঁও সুগার মিলের শ্রমিক-কর্মচারীরা। আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত মিলগেট সংলগ্ন জামতলা এলাকায় এ কর্মবিরতি পালন করা হয়।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে মানিক মিয়া (৩৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের বিসিআইসি গোডাউনের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে