
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে আনন্দ মিছিলে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে বিএনপির এক নেতা মারা গেছেন। তাঁর নাম আল আমিন (৪৫)। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের পাটমহল এলাকায় এ ঘটনা ঘটে।
আল আমিন উপজেলার বুরুদিয়া ইউনিয়নের কন্দরপদী গ্রামের লিটন মিয়ার ছেলে। তিনি উপজেলা বিএনপির সদস্য ছিলেন।
পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দীন জানান, সকালে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সব সহযোগী সংগঠনের উদ্যোগে ফ্যাসিস্ট সরকারের পতন দিবস উপলক্ষে আনন্দ মিছিলের আয়োজন করা হয়। বেলা সাড়ে ১১টার দিকে বুরুদিয়া ইউনিয়ন থেকে দলীয় নেতা-কর্মীরা মিছিল নিয়ে পাটমহল এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আসেন। এ সময় দলের নেতা আল আমিন অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, আল আমিন মারা গেছেন।
পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নূর-এ-আলম খান আজকের পত্রিকাকে বলেন, আল আমিন নামের একজনকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আসার আগেই তিনি মারা যান।

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
৩৮ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে