
কিশোরগঞ্জের গৌরাঙ্গবাজার এলাকায় আন্দোলনকারীদর সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। এদিকে শহরের পুরোনো থানা এলাকা থেকে শুরু করে স্টেশন রোডের জেলা আওয়ামী লীগ অফিস পর্যন্ত সড়কের দখলে নিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় আওয়ামী লীগ অফিসে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
আজ রোববার সকাল সাড়ে ১০টা থেকে শহরের বিভিন্ন পয়েন্টে লাঠিসোঁটা নিয়ে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এ সময় সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় তাদের।
বেলা ১১টার দিকে শহরের স্টেশন রোডের আওয়ামী লীগ কার্যালয় থেকে অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রলীগ ও যুবলীগের একটি মিছিল গৌরাঙ্গ বাজারে এসে আন্দোলনকারীদের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়। বেলা ১১টা ১০ মিনিটের দিকে জেলা শহরের গৌরাঙ্গবাজার মোড়ে উভয় পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
একপর্যায়ে আন্দোলনকারীদের ধাওয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা–কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এরপর আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগ অফিস পর্যন্ত সড়ক নিজেদের নিয়ন্ত্রণ নেন। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, ভাঙচুর এবং কার্যালয়ের সামনে থাকা ৫-৬টি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ সময় সড়ক দখলে রেখে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর শহরের খরমপট্টি এলাকার বাসায় আগুন দেওয়া ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। অন্যদিকে স্টেশন রোড থেকে গৌরাঙ্গবাজার পর্যন্ত পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করো।
শহরের পুরান থানা এলাকায় দুপুর ১২টার দিকে ট্রাফিক পুলিশ বক্স ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।
বেলা ১টা বেজে ২০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত গৌরাঙ্গবাজার এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে। এ ছাড়া আন্দোলনকারীদের দখলে ছিল প্রধান প্রধান কয়েকটি সড়ক। সড়কে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ছাড়া শিক্ষার্থী ও সাধারণ মানুষ শহরের প্রায় সব সড়কে অবস্থান নেওয়ায় জেলা শহর একরকম অচল হয়ে পড়েছে। যান চলাচল বন্ধ হয়ে গেছে। বন্ধ রয়েছে শহরের দোকানপাটও। সব মিলিয়ে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। জ্বলছিল আওয়ামী লীগ অফিস।
এখন পর্যন্ত কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ২৭ জন এবং শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন চিকিৎসা নিয়েছেন।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপাড় এলাকায় এ অভিযান চালানো হয়...
২৮ মিনিট আগে
মানিক সওদাগর বলেন, ‘ফ্যাসিস্ট আমলে ১৭ বছর এই সাতটি ইউনিয়নের বিএনপিকে বুকে ধারণ করে কে টিকিয়ে রেখেছে, তা আপনারা জানেন। সেই বকশীগঞ্জের মেয়র নজরুল ইসলাম সওদাগর। আজ তাঁর বিরুদ্ধেই ষড়যন্ত্র করা হচ্ছে। যাঁরা ষড়যন্ত্র করছেন, তাঁদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’
৩১ মিনিট আগে
টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, ‘বাবা খাবেন, বাবার ব্যবসা করবেন, আবার বিএনপিও করবেন—তা হবে না। মাদক সেবন ও বিক্রির সঙ্গে সম্পৃক্ত থাকলে বিএনপি করা যাবে না...
৩৬ মিনিট আগে
রাজশাহীর পবায় একের পর এক শিশু অপহরণ-চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই নিয়ে আতঙ্কিত অভিভাবকেরা। গত রোববার পারিলা ও কাটাখালীর নওদাপাড়া এলাকায় একই দিনে দুই শিশুকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক অভিভাবক থানায় অভিযোগ দিয়েছেন। তবে কারা এর সঙ্গে যুক্ত সে বিষয়ে কিছু জানে না প্রশাসন।
১ ঘণ্টা আগে