কিশোরগঞ্জের করিমগঞ্জে শ্রমিকের কাজ করতে গিয়ে বজ্রপাতে মো. হেলিম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. খোকন মিয়া (৪০) নামে আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মো. হেলিম গুজাদিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। আহত খোকন মিয়া একই বাড়ির সাইদুর রহমানের ছেলে।
নিহতের প্রতিবেশী রমজান মিয়া ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে খোকন মিয়াসহ আটজনের একটি দল নিয়ে ধনিয়াপাতা সংগ্রহের জন্য পাশের নামাপাড়া গ্রামে যান হেলিম। কাজ করার সময় হঠাৎ আকাশ অন্ধকার হয়ে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে হেলিম গুরুতর আহত হন। বিকট শব্দে পাশে থাকা খোকন মিয়াও অজ্ঞান হয়ে পড়েন।
পরে অন্য শ্রমিক ও স্থানীয়রা তাঁদের উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলিমকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, ‘বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হেলিমের চার বছর, দুই বছর ও ৯ মাস বয়সী তিনটি সন্তান রয়েছে। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।’

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। নিহতরা হলেন—আরাফাত রহমান বাবু (৩২) ও মেহেদী হাসান তুরাগ (৩২)।
৯ মিনিট আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভুড়ভুড়িয়া চা-বাগান থেকে একটি অতি বিষধর ‘খৈয়া গোখরা’ সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন। আজ শুক্রবার সকাল ৯টার দিকে বাগানের ভেতর থেকে সাপটি নিরাপদে উদ্ধার করা হয়...
৩০ মিনিট আগে
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি দেশ, ইতিহাস, রাজনীতি ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক সম্পর্কে জানার সুযোগ তৈরি করা প্রয়োজন। রচনা প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের চিন্তা, মনন ও সৃজনশীলতা বিকাশে ভূমিকা রাখে। একই সঙ্গে দেশের রাজনৈতিক ইতিহাস...
৪৩ মিনিট আগে
রাব্বীর বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার নোয়াগাঁও গ্রামে। বাবার নাম হারুন অর রশীদ। বর্তমানে যাত্রাবাড়ীর গোবিন্দপুর এলাকায় তাদের বাড়ি। তবে রাব্বীর নামে কদমতলি থানায় দুটি মাদক মামলা রয়েছে।
২ ঘণ্টা আগে