
কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ চরপাড়া এলাকা থেকে মোছা. তানজিনা (২২) নামে মানসিকভাবে অসুস্থ এক তরুণী গত ৩৪ দিন ধরে নিখোঁজ। গত ২৩ জুলাই সকাল ৭টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর তাঁর আর সন্ধান পাওয়া যায়নি। তানজিনা লতিবাবাদ চরপাড়া গ্রামের মো. ইদ্রিস মিয়ার মেয়ে।
এ ঘটনায় তানজিনার মা সরুবা আক্তার গত ২৮ জুলাই কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি সূত্রে জানা গেছে, ২৩ জুলাই সকালে তানজিনা লতিবাবাদ চরপাড়ার নিজ বাড়ি থেকে হেঁটে লতিবাবাদ বাজারের দিকে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।
পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
সরুবা আক্তার জিডিতে জানান, তাঁর মেয়ে মানসিকভাবে অসুস্থ। এর আগেও তিনি কাউকে কিছু না বলে কয়েকবার বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলেন এবং পরে বাড়িতে ফিরে এসেছিলেন।
জিডিতে তানজিনার উচ্চতা প্রায় ৪ ফুট ৮ ইঞ্চি উল্লেখ করা হয়েছে। তাঁর গায়ের রং শ্যামলা ও মুখমণ্ডল গোলাকার। নিখোঁজের সময় তাঁর পরনে সবুজ রঙের কামিজ ছিল।
তানজিনার সন্ধান পেলে কিশোরগঞ্জ সদর মডেল থানায় অথবা ওসির মুঠোফোন নম্বরে (০১৩২০০৯৫৩৯১) যোগাযোগের অনুরোধ জানিয়েছে পরিবার।

নিজেদের তৈরি জোড়া নৌযান নিয়ে কক্সবাজারের বঙ্গোপসাগরে ঘুরতে গিয়ে তীব্র ঢেউয়ের তোড়ে নৌযান উল্টে ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের নিউজিল্যান্ডের চার নাগরিকের মধ্যে তিনজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ১৬ বছর বয়সী এক কিশোর।
৪ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দুলালপুর ইউনিয়নের নাল্লা কমিউনিটি ক্লিনিক চার বছর পর সেবা কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার ইউএনও মুন্নী ইসলাম ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সরকারি ছুটির দিন ছাড়া এখানে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক স্বাস্থ্যসেবা মিলবে।
৮ মিনিট আগে
তাবাসসুম ও তাহারিয়া দুই জমজ বোন। ৫ বছর বয়সী শিশু দুটি বাড়ি আলো করে রাখত নিজেদের মধ্যে খুনসুটি, খেলাধুলা আর হৈ চৈ করে। তবে আজ থেকে আর বাড়িটি তাদের কোলাহলে মুখরিত থাকবে না। আজ মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে মারা গেছে দুই বোন।
১৪ মিনিট আগে
রংপুরের হারাগাছ পৌর শহরের চরচতুরা গ্রামের নির্জন সড়কে রাজমিস্ত্রি আবু বক্কর সিদ্দিককে (৩৫) গলা কেটে ও কুপিয়ে হত্যার ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
১৯ মিনিট আগে