
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়ক রাজিন সালেহর বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতনের পর তালাক দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) কিশোরগঞ্জ শহরে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তাঁর স্ত্রী সুমাইয়া আক্তার হাসি। তবে এই অভিযোগ অস্বীকার করে রাজিন সালেহ পাল্টা সংবাদ সম্মেলনে বলেছেন, এটি রাজনৈতিক প্রতিপক্ষের চক্রান্ত।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ জেলা শহরের গৌরাঙ্গবাজারের একটি অনলাইন নিউজ পোর্টালের কার্যালয়ে রাজিন সালেহ সংবাদ সম্মেলনে বলেন, ‘শহীদদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা আমার দল এনসিপিকে প্রশ্নবিদ্ধ করতে এবং আমার ব্যক্তিগত ও রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ করতে একটি চক্র মিথ্যা প্রচারণা চালাচ্ছে।’
তিনি দাবি করেন, স্ত্রী সুমাইয়া আক্তার ‘নিয়ন্ত্রণহীন জীবনাচরণে’ অভ্যস্ত হয়ে ওঠায় গত ২৭ জুন তাঁকে তালাকনামা পাঠানো হয়। তিনি আরও বলেন, ‘বিয়ের দুই বছর পর থেকেই আমাদের দাম্পত্য কলহ শুরু হয়। আমার স্ত্রী অসামাজিক আচরণ করতে থাকেন, যেটি আমি সহ্য করতে পারিনি। একাধিকবার পারিবারিকভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হয়। অবশেষে বিচ্ছেদ ছাড়া আর কোনো পথ খোলা ছিল না।’
রাজিন সালেহ বলেন, ‘তালাকের বিষয়টি রাজনৈতিকভাবে ব্যবহার করে বৃহস্পতিবার আমার স্ত্রী সংবাদ সম্মেলন করেছেন। এর নেপথ্যে একটি মহলের ইন্ধন রয়েছে, যারা এনসিপিকে পাকুন্দিয়ায় হুমকি মনে করছে। গত ২৯ জুন আমাকে উপজেলা শাখার প্রধান সমন্বয়ক করা হয়, এরপর থেকেই আমাকে নিয়ে অপপ্রচার শুরু হয়।’
তিনি আরও বলেন, ‘আমার একমাত্র শিশুসন্তানের নিরাপত্তার কথা ভেবে তাকে আমার বাড়িতে নিয়ে এসেছি। আমি প্রচলিত আইনের মাধ্যমে সন্তানের ভবিষ্যৎ নির্ধারণ করতে চাই।’
সংবাদ সম্মেলনে রাজিন সালেহ তার সাবেক স্ত্রীর করা সব অভিযোগ ‘মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলেও উল্লেখ করেন।
এদিকে সুমাইয়া আক্তার হাসি আজকের পত্রিকাকে বলেন, ‘রাজিন সালেহ যা বলছেন, তা সত্য নয়। আমাকে কেউ ইন্ধন দেয়নি। আমি সংবাদ সম্মেলনে যা বলেছি, তা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও বাস্তব ঘটনার ভিত্তিতে বলেছি।’

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রশিবির ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে টিএসসির পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ভিসি চত্বর, মল চত্বর, সূর্যসেন হল, কলাভবন, মধুর ক্যান্টিন ও কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যে...
২ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পল্লী বিদ্যুৎ দীঘিরপাড় এলাকায় অবস্থিত আহসান কম্পোজিট কারখানায় বার্ষিক ছুটির বকেয়া টাকার দাবিতে শ্রমিকেরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ ও ভাঙচুর চালিয়েছেন। মঙ্গলবার সকালে তাঁরা বিক্ষোভ ও ভাঙচুর চালান। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে
বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, ‘৫৫০ টাকা করে ভাড়া নেওয়া হতো। এখন কেন ৫০ টাকা বাড়িয়েছে, তা বলতে পাড়ছি না।’ তিনি বলেন, ‘পরিবহনমালিকেরা এটা বলতে পারবেন।’
২ ঘণ্টা আগে
রাজধানীর যাত্রাবাড়ী কাজলা এলাকায় একটি বাসার ছাদ থেকে পড়ে শাহ আলম (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজলা স্কুল গলির এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
২ ঘণ্টা আগে