
কিশোরগঞ্জ জেলা কারাগারের এক হাজতি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর নাম সুজিত চন্দ্র দে (৪০)। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
আজ বুধবার কিশোরগঞ্জ জেলা কারাগারের জেল সুপার রীতেশ চাকমা হাজতির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
সুজিত চন্দ্র জেলার মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের ঢাকী ঠাকুরপাড়া গ্রামের মৃত বদির চন্দ্র দে ওরফে অধীর দের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় মিঠামইন থানার একটি মামলার আসামি। সুজিত চন্দ্র গ্রেপ্তার হয়ে গত ১৮ ফেব্রুয়ারি থেকে কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দী ছিলেন। গত ৯ সেপ্টেম্বর ওই মামলা হয়।
জেল সুপার রীতেশ চাকমা বলেন, হাজতি সুজিত দে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে গত ১৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন। গতকাল রাতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টা ২০ মিনিটের দিকে মারা যান তিনি। ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুনামগঞ্জ সদরে চোরাই পথে ভারত থেকে আনা একটি মহিষের আক্রমণে সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাজু মিয়া (৪০) নামে একজনের অবস্থা গুরুতর। তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১০ মিনিট আগে
পাবনার ঈশ্বরদীতে ৪০ বোতল ফেনসিডিলের মামলায় ১৪ বছর পর মিজানুর রহমান নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
পঞ্চগড়ের বোদায় এক ব্যক্তিকে ভয়ভীতি দেখিয়ে মারধর করে ২৫ হাজার টাকা নেওয়া এবং জোরপূর্বক নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে যুবদলের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী পরিমল চন্দ্র বর্মন (৩০) বাদী হয়ে বোদা থানায় মামলা করেছেন।
২৫ মিনিট আগে
সাতক্ষীরার তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নিজ ঘর থেকে তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নীলা ধুলন্ডা গ্রামের লিটন শেখের মেয়ে।
২৮ মিনিট আগে