Ajker Patrika

ইটনায় এনসিপির কমিটিই নেই, দুই নেতার বহিষ্কারের তথ্য ভিত্তিহীন দাবি

কিশোরগঞ্জ প্রতিনিধি
ইটনায় এনসিপির কমিটিই নেই, দুই নেতার বহিষ্কারের তথ্য ভিত্তিহীন দাবি

কিশোরগঞ্জের ইটনা উপজেলার বড়িবাড়ি ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো কমিটি নেই বলে জানিয়েছে দলটির জেলা শাখা। তাই কমিটি না থাকা সত্ত্বেও হুমায়ুন কবির ও ফরহাদ মিয়াকে দল থেকে বহিষ্কারের যে তথ্য ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে জেলা এনসিপি।

আজ বৃহস্পতিবার জেলা এনসিপির দপ্তর সম্পাদক রাতুল নাহিদ ভূঁইয়ার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক হিসেবে হুমায়ুন কবির এবং সদস্যসচিব হিসেবে ফরহাদ মিয়াকে রাখা হয়েছিল—সম্প্রতি শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে বলে তথ্য ছড়ানো হচ্ছে।

জেলা এনসিপির দাবি, বাস্তবে বড়িবাড়ি ইউনিয়নে দলের কোনো আহ্বায়ক কমিটিই অনুমোদন দেওয়া হয়নি। কোনো কমিটি না থাকলে পদ ও বহিষ্কারের দাবি অবান্তর।

বড়িবাড়ি ইউনিয়নে দলের কোনো আহ্বায়ক কমিটি নেই বলে দাবি করা হয়েছে জেলা এনসিপির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে। ছবি: সংগৃহীত
বড়িবাড়ি ইউনিয়নে দলের কোনো আহ্বায়ক কমিটি নেই বলে দাবি করা হয়েছে জেলা এনসিপির দপ্তর সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে। ছবি: সংগৃহীত

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুয়া এ তথ্যের সঙ্গে জেলা শাখার কোনো সম্পর্ক নেই এবং এর দায়ও তারা নেবে না। দলীয় শৃঙ্খলা ভেঙে যারা ভুয়া তথ্য ছড়াচ্ছে, খোঁজ নিয়ে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার রাতে কিশোরগঞ্জ জেলা এনসিপির সদস্যসচিব এ কে এম আরিফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে হুমায়ুন কবির ও ফরহাদ মিয়াকে স্থায়ীভাবে বহিষ্কারের কথা জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে সম্পৃক্ততা গোপন রেখে সংগঠনে পদ নেওয়ার অভিযোগে বড়িবাড়ি ইউনিয়ন এনসিপির আহ্বায়ক হুমায়ুন কবির এবং সদস্যসচিব ফরহাদ মিয়াকে বহিষ্কার করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত