
কখনো তিন মাস, কখনো চার মাস পর খোলা হয় কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের দানবাক্স। এবার ৪ মাস ১০ দিন পর খোলা হলো পাগলা মসজিদের ৯টি দান বাক্স। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দানবাক্স কমিটির আহ্বায়ক ও কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজের তত্ত্বাবধানে বাক্সগুলো খোলা হয়।
সরেজমিনে দেখা গেছে, দানের সিন্দুক থেকে টাকা প্রথমে বস্তায় ভরা হয়। এরপর টাকা গণনার জন্য বস্তাগুলো মসজিদের দোতলায় নিয়ে যাওয়া হয়। সেখানে বস্তা থেকে টাকা মেঝেতে ঢেলে দেওয়ার পর শুরু হয় গণনার কাজ।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, দানবাক্সগুলো থেকে এবার ২৭ বস্তা টাকা পাওয়া গেছে। এর আগে ২০২৩ সালের ৯ ডিসেম্বর দানবাক্সগুলো খোলা হয়েছিল। তখন ৩ মাস ১৮ দিনে ওই দানবাক্সগুলোতে জমা পড়েছিল ২৩ বস্তা টাকা। টাকার পরিমাণ ছিল ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা, যা অতীতের সব রেকর্ডকে ছাড়িয়েছিল। এ ছাড়া আরও জমা পড়েছিল বৈদেশিক মুদ্রা, সোনা ও রুপা।
তিনি বলেন, বর্তমানে টাকা গণনা চলছে। টাকা গণনায় পাগলা মসজিদ মাদ্রাসার ১০২ জন ছাত্র এবং রূপালী ব্যাংকের ৭৩ জন কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে মোট ১৭৫ জন কাজ করছেন। তাদের সহায়তা করছেন মসজিদ-মাদ্রাসার ৩০ জন কর্মকর্তা-কর্মচারী।
পাগলা মসজিদের প্রশাসনিক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মো. শওকত উদ্দীন ভূঞা বলেন, ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আটটি দানবাক্স থাকলেও দানের টাকা বৃদ্ধি পাওয়ায় গত বছরের আগস্ট মাস থেকে আরও একটি দানবাক্স বাড়ানো হয়েছে। এখন পাগলা মসজিদে দানবাক্সের সংখ্যা ৯টি। দানের টাকা ব্যাংকে জমা করা হয়। এ ছাড়া স্বর্ণালঙ্কার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নিলামে বিক্রি করা হয়।
পাগলা মসজিদের পাশেই শিক্ষকপল্লি এলাকা। ওই এলাকার বাসিন্দা আলমগীর হোসেন। আলমগীর হোসেন পাগলা মসজিদে এসেছেন টাকা গণনার এই এলাহি কাণ্ড দেখতে। তাঁর সঙ্গে কথা হলে তিনি বলেন, মসজিদের প্রতি মানুষের ভক্তি অন্যরকম। কোনো বিপদ, সমস্যা ও সংকটে পড়লেই মানুষ এই মসজিদে মানত করে। নিশ্চয়ই মানুষ এই মসজিদে দান করে শান্তি পায়। নইলে মানুষ এভাবে বিশেষ একটা মসজিদে দান-খয়রাত করত না। শহরে তো মসজিদের অভাব নেই। অন্য কোনো মসজিদে তো লোকজন এভাবে দান করে না।’
ঐতিহাসিক পাগলা মসজিদ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, পাগলা মসজিদের সিন্দুক খুলে পাওয়া টাকাগুলো রূপালী ব্যাংকে জমা করা হয়। এ ছাড়া স্বর্ণালংকার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় নিলামে বিক্রি করা হয়।

সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জের মালঞ্চ নদী এলাকায় বনদস্যু ‘ডন বাহিনী’র সদস্যরা ছয় জেলেকে অপহরণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপহৃত জেলেদের মাথাপিছু ৩০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে। এ ঘটনায় একজন জেলে আহত হয়েছেন।
৪ মিনিট আগে
পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ও জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি জেনারেল মো. শফিকুল ইসলাম মাসুদের একটি জনসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে প্রশাসনিক কর্মকর্তাদের বদলি ও অপসারণের বিষয়ে মন্তব্য করতে দেখা গেছে।
১০ মিনিট আগে
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা এলাকার বাইপাস মোড়ে সড়ক দুর্ঘটনায় মা, দুই মেয়ে ও এক অটোরিকশাচালকের মৃত্যুর পরদিন সেখানে স্পিড ব্রেকার নির্মাণ শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পর প্রশাসনের উদ্যোগে আজ সোমবার দুপুরে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের ওই স্থানে দুটি স্পিড ব্রেকার নির্মাণের...
৩৫ মিনিট আগে
নওগাঁর রাণীনগরে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে দুই যুবকের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও ছুরিকাঘাত করে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনায় একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
১ ঘণ্টা আগে