
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় গরু চুরির সন্দেহে গণপিটুনিতে রমিজ উদ্দিন (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার চরফরাদী ইউনিয়নের দক্ষিণ চরটেকী এলাকায় পুরোনো ব্রহ্মপুত্র নদের তীরে এই ঘটনা ঘটে। নিহত রমিজ উদ্দিন উপজেলার চর আলগী গ্রামের হজরত আলী মুন্সির ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোররাত আনুমানিক ৩টার দিকে রমিজ উদ্দিন একটি গরু নিয়ে পুরোনো ব্রহ্মপুত্র নদের তীর দিয়ে যাচ্ছিলেন। এ সময় নদের তীর রক্ষা বাঁধে ব্লক তৈরির কাজে নিয়োজিত শ্রমিকদের সন্দেহ হলে তাঁকে আটক করা হয়। পরে চোর ধরা পড়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন জড়ো হয়ে তাঁকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
চরফরাদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য নজরুল ইসলাম বলেন, চোর সন্দেহে আটকের পর উত্তেজিত জনতার পিটুনিতে ওই ব্যক্তি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। চুরির অভিযোগে থাকা গরুটি বর্তমানে থানার হেফাজতে রয়েছে। তবে এখন পর্যন্ত গরুটির প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি।
আরিফুর রহমান আরও বলেন, সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দক্ষিণ চট্টগ্রামে আকস্মিক বন্যার পর পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। এবারের বন্যায় জেলার অন্তত ২০ হাজার নলকূপ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। এ ছাড়া বন্যার দূষিত পানিতে দীর্ঘ সময় অবস্থানের কারণে অনেকের শরীরে ছত্রাক সংক্রমণ, শিশুদের জ্বর, সর্দি-কাশি, ডায়রিয়া ও চর্মরোগ দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
এক বছর ধরে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আর্থিক সহযোগিতায় নগর শাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় এই সড়ক সংস্কার ও নালা নির্মাণের কাজ চলছে। দুটি প্যাকেজে ৩৬ কোটি ৮৬ লাখ ৩৩ হাজার ২৫৭ টাকার চুক্তিমূল্যে ১২ স্থানে সাড়ে ৭ কিলোমিটার রাস্তা ও ১৫ স্থানে সাড়ে ১০ কিলোমিটার নালা নির্মাণের কাজ চলছে।
১ ঘণ্টা আগে
সন্ধ্যা গড়াতেই শ্রাবণের বৃষ্টি আরও ঘন হয়ে নামে। শিল্পকলা একাডেমি মিলনায়তনের কার্নিশ ছুঁয়ে মাধবীলতার পাতায় জমতে থাকে বৃষ্টির ফোঁটা। এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মিলনায়তনে ভেসে আসে সুরের মূর্ছনা—‘আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো–কুড়িয়ে তুমি নিও’।
২ ঘণ্টা আগেনাটোরের গুরুদাসপুর পৌরসভায় ছাড় (রিবেট) সুবিধা দিয়েও হোল্ডিং ট্যাক্সের (পৌর কর) প্রায় ২ কোটি টাকা আদায় হচ্ছে না। এ কারণে কর্মকর্তা-কর্মচারীরা ২৫ মাসের বকেয়া বেতন । অপর দিকে ব্যাহত হচ্ছে পৌরসভার উন্নয়ন কার্যক্রম। পৌরসভার কর বিভাগের দাবি, নাগরিক পর্যায়ে কর আদায় হলেও বেসরকারি প্রতিষ্ঠান...
২ ঘণ্টা আগে