
কিশোরগঞ্জের ইটনায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সাবেক চেয়ারম্যান উবায়দুর রহমান সেলিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার ইটনা নতুন বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সেলিম নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ইটনা উপজেলা শাখার সাবেক সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার সেলিম পলাতক সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসানের সহযোগী ছিলেন। ২০২৪ সালে বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতার ঘটনায় দায়ের করা একটি মামলার তদন্তে তাঁর সম্পৃক্ততা পাওয়া গেছে। আজ রোববার দুপুরে পুলিশ ইটনা নতুন বাজার থেকে সেলিমকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল আজকের পত্রিকাকে বলেন, গ্রেপ্তার সেলিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনার মামলায় গ্রেপ্তার করে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামে ফেসবুকে কমেন্ট করা নিয়ে তর্কের জেরে কাপাশহাটিয়া ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম (৪৫) কে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আবুল কাশেম ওই গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।
১৪ মিনিট আগে
হাসপাতাল ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর হাসপাতাল থেকে ১৪ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আরো ৫টি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ছাড়া গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২টি মরদেহ হস্তান্তর করা হয়েছে।
১৬ মিনিট আগে
রাজধানীর উত্তরায় বাসা ভাড়া নিয়ে চীনা নাগরিকেরা তৈরি করতেন শরীর থেকে মন আলাদা করার মতো ভয়ানক নেশাজাতীয় কৃত্রিম মাদক ‘কেটামিন’। আর এসব মাদক সাউন্ড বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে চোরাচালান করা হতো শ্রীলঙ্কার কলম্বো ও চীনে। এ ঘটনায় তিনজন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
৬ ঘণ্টা আগে
রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—পার্বত্য চট্টগ্রামের এই তিন জেলায় চলছে চাঁদাবাজির মচ্ছব। ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির আগে যেখানে কেবল একটি পাহাড়ি সশস্ত্র গ্রুপকে চাঁদা দিতে হতো, সেখানে বর্তমানে অন্তত পাঁচটি গোষ্ঠী এই প্রক্রিয়ায় যুক্ত। মাসিক, ত্রৈমাসিক ও বার্ষিক ভিত্তিতে আদায় করা এই চাঁদা...
৭ ঘণ্টা আগে