
পবিত্র রমজান মাসে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে জেসি অ্যাগ্রো ফার্ম। মাসজুড়ে খামার থেকে প্রতি লিটার দুধ মাত্র ১০ টাকায় বিক্রি করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) থেকে এই কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলার রৌহা গ্রামে অবস্থিত খামারে সরাসরি গিয়ে দুধ কিনতে পারছেন ক্রেতারা। প্রতিদিন একজন ক্রেতা সর্বোচ্চ এক লিটার দুধ নিতে পারবেন। খামার কর্তৃপক্ষ জানিয়েছে, শতাধিক গরুর মধ্যে উন্নতজাতের ১৮টি গাভি থেকে প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ লিটার দুধ উৎপাদন হচ্ছে। রমজান মাসে উৎপাদিত সব দুধই স্বল্পমূল্যে বিক্রি করা হবে।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খামারে গিয়ে দেখা যায়, দুধ কিনতে ভিড় জমিয়েছেন নানা বয়সী মানুষ। রোজার প্রথম দিন থেকেই ১০ টাকা লিটারে দুধ বিক্রি শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
খামারের মালিক মো. এরশাদ উদ্দিন বলেন, রমজান মাসে যখন অনেক ব্যবসায়ী খাদ্যপণ্যের দাম বাড়ান, তখন এর বিপরীত দৃষ্টান্ত তৈরি করতেই এই উদ্যোগ। ধনী-গরিব সবাই দুধ কিনতে পারবেন। তবে গরিবদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি জানান, ছয় বছর ধরে রোজাদারদের জন্য এই কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি। স্বল্পমূল্যে দুধ বিক্রির উদ্যোগের জন্য ২০২৪ সালে সরকারের কাছ থেকে ‘বেস্ট প্র্যাকটিস সম্মাননা’ও পান তিনি।
এরশাদ উদ্দিনের গ্রামের বাড়ি রৌহা গ্রামেই। ছয় বছর আগে এখানে ‘জেসি অ্যাগ্রো ফার্ম’ গড়ে তোলেন তিনি। বর্তমানে খামারে কোরবানির ঈদ সামনে রেখে শতাধিক গরু মোটাতাজা করা হচ্ছে। আরও গরু আনার পরিকল্পনাও রয়েছে।
খামার কর্তৃপক্ষের হিসাবে, পুরো রমজান মাসে স্বল্পমূল্যে তিন মেট্রিক টনের বেশি দুধ বিক্রি করা হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার কথা জানান খামারের মালিক।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৬ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৫ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে