
কুড়িগ্রামের উলিপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার শিশুটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। এর আগে গতকাল সোমবার রাতে শিশুর বাবা বাদী হয়ে মামলাটি করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। গত বৃহস্পতিবার দুপুরে প্রতিবেশী সিদ্দিক হোসেনের (৫৫) বাড়ির উঠানে তাঁর নাতির সঙ্গে খেলছিল শিশুটি। এ সময় বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে সিদ্দিক হোসেন শিশুটিকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে শিশুটি কান্নাকাটি করে বাড়িতে ফিরে মাকে বিষয়টি জানায়। পরিবারের পক্ষ থেকে সিদ্দিক হোসেনকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি মারমুখী আচরণ করেন বলেও অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গতকাল সোমবার রাতে সিদ্দিক হোসেনকে আসামি করে থানায় মামলা করেন। সিদ্দিক হোসেন আবদুস সাত্তার আলীর ছেলে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে। আজ মঙ্গলবার শিশুটির প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছিল।

মানিকগঞ্জের দৌলতপুরে বকনা বাছুর ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ষড়যন্ত্র করে হটানো যাবে না। চরাঞ্চলের প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করতে প্রাণিসম্পদ খাতের ওপর গুরুত্ব দেন তিনি।
২ মিনিট আগে
গত বছরের ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের সামনের পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন ময়নাতদন্তের প্রতিবেদনে উল্লেখ করা হয়, ময়নাতদন্তের প্রায় ৩০ ঘণ্টা আগে অর্থাৎ ১৬ জুলাই রাত সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৪ আগস্ট সাজিদের বাবা অজ্ঞাতদের আসামি...
৪ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরে বিভিন্ন এলাকা থেকে অনলাইন জুয়াড়ি, মাদক কারবারিসহ ৩৩ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ মঙ্গলবার তাঁদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।
৯ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রায় ৭ কেজি হেরোইনসহ মো. মেহেদী হাসান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় মো. আল-মামুন (৪০) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে এসআরবি।
৯ মিনিট আগে