
বাগান থেকে কলার ছড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার বেলা আড়াইটা থেকে পৌনে ৪টা পর্যন্ত থেমে থেমে চলা পাল্টাপাল্টি ধাওয়ায় গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে পুলিশ এসে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে বিভিন্ন বয়সের অন্তত ১৫ জন টেঁটাবিদ্ধ হয়ে আহত হয়েছে। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘কলার ছড়ি চুরির ঘটনাটি নিষ্পত্তির জন্য শনিবার সালিসে বসেছিল দুই গ্রামের লোকজন। এতে স্থানীয় আওয়ামী লীগ নেতা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সালিসে কথা-কাটাকাটির জেরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তবে, পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিছু লোক আহত হলেও পুলিশি তৎপরতায় খুন-খারাবির মতো ঘটনা ঘটেনি।’ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান ওসি।
জানা গেছে, উপজেলার ছয়সুতি ইউনিয়নের কলাকূপা গ্রামের একটি বাগান থেকে কলার ছড়ি চুরির ঘটনায় মধুয়াচর গ্রামের কয়েকজনকে অভিযুক্ত করে লোকজন। এ ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে এক সপ্তাহ ধরে উত্তেজনা চলছিল। এমন পরিস্থিতিতে যেকোনো ধরনের সংঘর্ষ ও অপ্রীতিকর ঘটনা এড়াতে গণ্যমান্য লোকজনের মধ্যস্থতায় আজ সালিসে বসে দুই পক্ষের লোকজন। স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধিরা সালিসে উপস্থিত ছিলেন।
সালিস চলাকালে কথা-কাটাকাটি থেকে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় দুই গ্রামের লোকজন ভয়ংকর টেঁটা, এক কাটিয়া, হলঙ্গা ও লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। থেমে থেমে বেলা আড়াইটা থেকে সাড়ে পৌনে ৪টা পর্যন্ত সংঘর্ষ চলে।
এ বিষয়ে ছয়সুতি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. ইকবাল হোসেন ওরফে ভিপি ইকবাল আজকের পত্রিকাকে বলেন, ‘কলার ছড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন।’

শুক্রবার (১০ জুলাই) দুপুরে নিজের ফেসবুক আইডিতে ‘কিছু কথা’ শিরোনামে দেওয়া পোস্টে লিপন লিখেছেন, তিনি বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি, কিয়ামত উল্লাহ (কেইউ) কলেজছাত্র সংসদের নির্বাচিত জিএস, যুবদলের সাধারণ সম্পাদক, পৌর বিএনপির সদস্যসচিব এবং জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৫ মিনিট আগে
মারিয়া তাঁর বিয়ের পর গত প্রায় আট মাস ধরে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় আলিয়া মাদ্রাসা স্কুলসংলগ্ন একটি ভাড়া বাসায় স্বামী সাইফুলের সঙ্গে বসবাস করছিলেন। মারিয়ার বাবার নাম মো. মহসিন। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাতকান্দা নয়াপাড়া গ্রামে তাঁদের বাড়ি।
১ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে মিয়ানমারের ৮ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ জুলাই) বিকেল ঘুমধুম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৪১ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন গাছবুনিয়া নামক এলাকা থেকে তাঁদের আটক করা হয়...
১ ঘণ্টা আগে
টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় চট্টগ্রাম জেলায় ২৪৭ দশমিক ৬৫ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং ১৭৬টি সেতু ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সময়ে ৫০ দশমিক ৫৬ কিলোমিটার জাতীয় ও আঞ্চলিক মহাসড়কও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
১ ঘণ্টা আগে