
সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার আগমনকে ঘিরে খুলনার কয়রায় প্রশাসনের ব্যাপক প্রস্তুতি চলছে। গোটা এলাকাজুড়ে নিরাপত্তার পাশাপাশি রাস্তাঘাট পরিষ্কার-পরিছন্ন করা হচ্ছে। তাঁর পরিদর্শনের জায়গাগুলো পরিপাটি করে গোছানো হচ্ছে।
খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়াছির আরেফীন বলেন, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছা দূত হিসেবে আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবার বাংলাদেশে অবস্থান করবেন ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। এর মধ্যে মঙ্গলবার সুন্দরবনসংলগ্ন উপকূলীয় অঞ্চল খুলনার কয়রা উপজেলা পরিদর্শনে করবেন।
উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় লোকজনের জীবনমান নিজ চোখে দেখা, লিঙ্গ সমতা, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ ডিজিটালাইজেশনে রূপান্তর দেখা, মদিনাবাদ স্মার্ট পোস্ট সেন্টারের উদ্বোধন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অগ্রগতি পর্যবেক্ষণ করবেন প্রিন্সেস ভিক্টোরিয়া।
মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘সুইডেনের প্রিন্সেস ভিক্টোরিয়া আমাদের পরিষদে আসবে এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। ইউনিয়ন পরিষদ চত্বর পরিষ্কার–পরিচ্ছন্ন করার পাশাপাশি সাজানো গোছানো হচ্ছে।’
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, রাষ্ট্রীয় অতিথি কয়রায় আগমন ঘিরে ইতিমধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। পুলিশের পাশাপাশি, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, কোস্ট গার্ড, গোয়েন্দা নজরদারিসহ সব নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম তারিক উজ জামান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় রাষ্টীয় অতিথিকে বরণের জন্য সব প্রস্তুতি নিয়েছি।’

রাজধানীর বংশাল এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দর্শন বিভাগের এক শিক্ষিকার ভাড়া বাসায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বংশাল থানায় অভিযোগ করেছেন ওই শিক্ষিকা। অভিযোগ সূত্রে জানা গেছে, চুরি হওয়া জিনিসের মধ্যে স্বর্ণালংকার ও একটি ল্যাপটপ রয়েছে...
১ ঘণ্টা আগে
অবশেষে সব পরীক্ষা-নিরীক্ষার ধাপ পেরিয়ে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিংয়ের জন্য লাইসেন্স দিয়েছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন লাইসেন্স অনুমোদনের দায়িত্বে থাকা বাংলাদেশ...
১ ঘণ্টা আগে
হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। এ সময় হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত...
২ ঘণ্টা আগে
খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর এক কিশোর গুরুতর জখম হয়েছে। আহত কিশোরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহত কিশোর হলো ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে সাব্বির।
২ ঘণ্টা আগে