খুলনার বটিয়াঘাটা উপজেলা থেকে অজ্ঞাতনামা (২৯) এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার জলমা ইউনিয়নের তেঁতুলতলা আশিক সড়কের শেষ প্রান্ত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
রাত ৯টা পর্যন্ত তাঁর পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। পরিচয় নিশ্চিত করতে খুলনা সিআইডি ও পিবিআইয়ের বিশেষজ্ঞ দলকে তলব করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আশিক রোডের শেষ প্রান্তের একটি প্লটে রক্তাক্ত অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পুলিশ বিকেল সাড়ে ৫টার দিকে ঘটনাস্থলে এসে দেখে সে মারা গেছে। মৃত যুবকটি কালো রংয়ের একটি গেঞ্জি ও কালো রংয়ের একটি প্যান্ট পরা ছিল। তাঁর মাথায় এবং মুখে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
জানতে চাইলে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন বলেন, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত করতে পিবিআই ও সিআইডি টিমকে তলব করা হয়েছে। ঘটনা সম্পর্কে জানতে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে ১৫ দিন করে কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ফুটপাত দখলসহ বিভিন্ন অপরাধে পাঁচ দোকানিকে মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
৩ মিনিট আগে
ত্রিশাল পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র মানিক সাইফুলের চাচা নজরুল ইসলাম দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে ওই জমি দখলে রেখেছিলেন। রামপুর মৌজার ১১৮ শতাংশের খাস জমি দখলে নিয়ে মুরগি পালনের জন্য একটি ঘর নির্মাণ করেন।
৫ মিনিট আগে
বরিশাল বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ আচরণের অভিযোগ উঠেছে। এমন অভিযোগে একই বিভাগের একদল শিক্ষার্থী অধ্যক্ষের কাছে শিক্ষক আনোয়ার হোসেনের অপসারণ দাবি করেছেন।
৬ মিনিট আগে
পাবনার একটি মাদ্রাসায় শিশু শিক্ষার্থী মাহফুজুর রহমানকে চুরির অপবাদ দিয়ে বেত্রাঘাত ও লোহার রড দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে শিক্ষক সোহানুর রহমান সোহানের বিরুদ্ধে। ভাইরাল ভিডিওর পর বিষয়টি প্রকাশ্যে আসে। পরে শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
১৩ মিনিট আগে