
সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে আওয়ামী লীগ নেতার ছোড়া গুলিতে হাফেজ আনাস বিল্লাহ নামের একজন কিশোর নিহত হয়েছে। এ ছাড়া সাতক্ষীরা জেলা শহরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ট্রাফিক অফিসসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান ভাঙচুর ও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে।
আজ সোমবার বিকেলে শেখ হাসিনার পদত্যাগের খবর শোনার পর বিক্ষুব্ধ জনতা এসব ঘটনা ঘটায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত জেলা কারাগারসহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগানো ও ভাঙচুরের ঘটনা ঘটছে।
সাতক্ষীরার প্রতাপনগরের বাসিন্দা মাসুম বিল্লাহ জানান, বিকেলে প্রতাপনগর ইউপির সাবেক চেয়ারম্যান জাকির হোসেনের নাকলা বাড়ির সামনে দিয়ে বিজয় মিছিল করছিল আন্দোলনকারী জনতা। ইতিমধ্যে বেশ কয়েকজন ব্যক্তি জাকিরের বাড়ির প্রধান ফটকে যায়। অবস্থা বেগতিক দেখে জাকির তাঁর নিজস্ব বন্দুক দিয়ে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নিহত হয় হাফেজ আনাস বিল্লাহ। এ ছাড়া কমপক্ষে চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে আজ বিকেলে বিক্ষুব্ধ জনগণ প্রথমে শহরের পাকা পোলের কাছে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আগুন ধরিয়ে দেয়। এতে কমপ্লেক্সসহ বেশ কয়েকটি দোকান আগুনে ভস্মীভূত হয়। পরে বিক্ষুব্ধ জনগণ সুলতানপুরে সাবেক সংসদ সদস্য মরহুম সৈয়দ কামাল বখত ছাকীর বাসভবন ভাঙচুর করে। এরপর জ্বালিয়ে দেওয়া হয় আওয়ামী লীগ নেতা কাজী এরতেজা হাসান জজের অফিস। পরে তারা পুলিশের ট্রাফিক অফিসে আগুন ধরিয়ে দেয়। এরপর সদর থানা গেটসহ বাইরের স্থাপনা ভাঙচুর করে। বিক্ষুব্ধ জনগণ শ্যামনগর থানা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।
সবশেষ জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক আবু আহমেদের বাড়ি ও অফিস ভাঙচুরের খবর পাওয়া গেছে। সন্ধ্যা ৬টার দিকে কলারোয়ায় সদ্য সাবেক সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপনের বাড়ি ভাঙচুর করে স্থানীয় বিক্ষুব্ধ জনগণ।
এর আগে আজ দুপুরে সদর হাসপাতালের সামনে পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা-কর্মীদের সংঘর্ষে সাংবাদিকসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

বগুড়ার সোনাতলা উপজেলায় বাঙ্গালী নদী থেকে তীর্থ সাহা (১৭) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৬ জুন) সকালে উপজেলার আড়িয়াঘাট ব্রিজের নিচ থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
৮ মিনিট আগে
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। এর ফলে যমুনা সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ২৫০ টাকা।
২১ মিনিট আগে
নেত্রকোনা সদরের বাইপাস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আলবার খান সামি (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা সদরের বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাতের প্রেক্ষাপটে বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা খুমি সম্প্রদায়ের ৪৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪২ মিনিট আগে