Ajker Patrika

জুট মিলে চুরির চেষ্টা, পালানোর সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, খুলনা
আপডেট : ২৩ অক্টোবর ২০২৬, ২১: ১১
জুট মিলে চুরির চেষ্টা, পালানোর সময় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু
প্রতীকী ছবি

খুলনার এজাক্স জুট মিলে চুরির উদ্দেশ্যে প্রবেশ করে পালানোর সময় ছাদ থেকে লাফ দিয়ে সম্রাট ঢালী (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সম্রাট ঢালী খুলনার দৌলতপুর থানার সেনপাড়া বউবাজার এলাকার কানাই ঢালীর ছেলে। এ ঘটনায় তাঁর সঙ্গে থাকা আরও দুই যুবক পালিয়ে গেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৯টার দিকে সম্রাটসহ তিন যুবক মালামাল চুরির উদ্দেশ্যে খানজাহান আলী থানার মীরেরডাঙ্গা এলাকায় অবস্থিত এজাক্স জুট মিলে প্রবেশ করেন। বিষয়টি টের পেয়ে মিলের নিরাপত্তা প্রহরীরা তাঁদের ধাওয়া করেন। এ সময় দুজন পালিয়ে গেলেও সম্রাট মিলের ছাদ থেকে লাফ দেন। এতে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে খবর পেয়ে পুলিশ সম্রাটকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তাঁর মৃত্যু হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, সম্রাটের বিরুদ্ধে থানায় চুরিসহ দুটি মামলা রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত