
নানা বাধাবিপত্তি উপেক্ষা করে খুলনার সমাবেশে বাগেরহাটের ২০ হাজার নেতা-কর্মী অংশ নিয়েছেন। আজ শনিবার সকাল থেকে বাগেরহাট জেলা বিএনপি, জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন উপজেলার পক্ষ থেকে মিছিলসহ সমাবেশে অংশগ্রহণ করতে দেখা গেছে।
খুলনা বিভাগীয় এই গণসমাবেশে বাগেরহাটের অন্তত ২০ হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন জেলা বিএনপির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম।
বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট ফারহানা জাহান নিপা বলেন, ‘সরকারের অত্যাচার থেকে বাঁচতে মানুষ এই গণসমাবেশে অংশ নিয়েছে। স্রোতের মতো মানুষ এসেছে খুলনায়। আমরাও এসেছি বাগেরহাট থেকে। প্রচণ্ড রোদে বেশির ভাগ নেতা-কর্মী তৃষ্ণার্ত, তাই আমরা অর্ধলক্ষ নেতা-কর্মীর জন্য খাওয়ার পানির ব্যবস্থা করেছি। আমাদের স্বেচ্ছাসেবকেরা নেতা-কর্মীদের কাছে পানি সরবরাহ করছেন।’
বাগেরহাট জেলা ছাত্রদলের নেতা রাসেল মোল্লা বলেন, ‘বাগেরহাটের প্রতিটি জেলা থেকে ছাত্রদলের নেতা-কর্মীরা সমাবেশে এসেছেন। প্রাণের টানে এসেছি, বাধা দিয়ে আর কতজনকে ঘরে রাখা যায়! জাতীয়তাবাদী দলের প্রকৃত সৈনিকেরা সমাবেশে এসেছে।’
বাগেরহাট জেলা বিএনপির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম বলেন, ‘যখন গণজোয়ার আসে, তখন আর মানুষকে বাধা দিয়ে রাখা যায় না। বৃহস্পতিবার থেকে আমাদের নেতা-কর্মীদের বাধা দেওয়া হচ্ছিল। এমনকি মারধরও করেছে অনেককে। তার পরও বাগেরহাট থেকে ২০ হাজারের বেশি নেতা-কর্মী সমাবেশে এসেছেন। এই সমাবেশই প্রমাণ করে বিএনপি জনগণের দল, আগামীতে বিএনপিই দেশ শাসন করবে।’

ইতালির রোম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-৩৫৬) ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন আলমগীর কবীর। গোপন তথ্যের ভিত্তিতে তাঁর লাগেজ তল্লাশি করে ৪৫টি স্মার্টফোন উদ্ধার করা হয়। যার মধ্যে ১৪টি আইফোন, ১৪টি স্যামসাং এবং ১৭টি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্ট ফোন ছিল।
৫ মিনিট আগে
ডিজেল সংকটের কারণে চট্টগ্রামের বেসরকারি কনটেইনার ডিপোগুলোর কার্যক্রমে বিঘ্নের আশঙ্কা তৈরি হয়েছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন কোম্পানিগুলো চাহিদামতো ডিজেল সরবরাহ না করায় রপ্তানি পণ্য পরিবহন ও প্রক্রিয়াজাতকরণে সমস্যা দেখা দিতে পারে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। এতে দেশের রপ্তানি প্রবাহের পাশাপাশি...
৬ ঘণ্টা আগে
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বন্ধ ক্যাম্পাসে হঠাৎ প্রায় অর্ধশত গাছ কাটার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন শিক্ষার্থীরা। পরিবেশের ক্ষতি ও ক্যাম্পাসের সবুজ-সৌন্দর্য নষ্ট হওয়ার অভিযোগ তুলে প্রশাসনের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
খুলনা নগরে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক কারবারে জড়িত ৪৭৫ জনের তালিকা তৈরি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। তালিকায় ২৮ চাঁদাবাজ, ৪৭ সন্ত্রাসী এবং প্রায় ৪০০ মাদক কারবারির নাম রয়েছে। সূত্র জানিয়েছে, ঈদের পর তাদের বিরুদ্ধে যৌথ অভিযান শুরু হবে।
৭ ঘণ্টা আগে