Ajker Patrika

বাবা-মায়ের সঙ্গে অভিমানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাবা-মায়ের সঙ্গে অভিমানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

বাগেরহাটের কচুয়ায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে সুলপ্ত মজুমদার (১১) নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। গতকাল রোববার রাতে উপজেলার আন্ধারমানিক গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করে সে। 

নিহত সুলপ্ত কচুয়া উপজেলার আন্ধারমানিক গ্রামের সুজিত মজুমদারের ছেলে। সে ছোট আন্ধারমানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। 

প্রতিবেশী সূত্রে জানা যায়, ঠিকমতো পড়াশোনা না করায় রোববার বিকেলে সুলপ্তকে শাসন করেন তার বাবা-মা। এরপর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে সুলপ্তকে কাঠের ঘরের দোতলায় আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। এ সময় দ্রুত উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম বলেন, সুলপ্ত নামের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কচুয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত