
খুলনা নগরীর লবণচড়ার আশিবিঘা এলাকায় আলোচিত মঞ্জুরুল হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল রোববার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফারুক ও মাসুদুল ইসলাম কদর।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ আগস্ট সন্ধ্যায় লবণচড়া থানার হরিণটানা বালুর মাঠে দুর্বৃত্তরা কুপিয়ে ও গুলি করে মঞ্জুরুল নামের এক যুবককে হত্যা করে। এই ঘটনার পরপরই রাত পৌনে ১০টার দিকে শিশুবাগান আশিবিঘা এলাকা থেকে নাজমুল নামের অপর এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথম হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতেই দ্বিতীয় এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে জানতে পেরেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জোড়া হত্যাকাণ্ডের পর জড়িতরা এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। এসব ঘটনায় লবণচড়া থানায় পৃথক দুটি মামলা করা হয়।
পরবর্তীকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ফারুক ও কদরকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লবণচড়া থানায় হস্তান্তর করা হয়েছে। জোড়া খুনে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার আপিলের রায়কে কেন্দ্র করে তাঁর বাড়িতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। আজ সোমবার হাইকোর্টে মামলাটির আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণার কথা রয়েছে...
১৯ মিনিট আগে
বগুড়ায় সাইফুল ইসলাম (৫০) নামের সাবেক এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার আশোকোলা পূর্বপাড়া (বাঘোপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে আবু সিদ্দিক (৩৫) নামের এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে হারাগাছ পৌরসভার চরচতুরা গ্রামের একটি নির্জন রাস্তা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ...
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের আলোচিত পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল ইসলামসহ ছয় থানার ওসিকে বদলি করা হয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলীর সই করা এক অফিস আদেশে তাঁদের বদলি করা হয়...
২ ঘণ্টা আগে