Ajker Patrika

বিদ্যুৎকর্মীরা কাটলেন বটগাছ, আশ্রয় হারিয়ে বিদ্যুতের তারে হাজারো পাখি

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
বিদ্যুৎকর্মীরা কাটলেন বটগাছ, আশ্রয় হারিয়ে বিদ্যুতের তারে হাজারো পাখি

ঢাকা–খুলনা মহাসড়কে ফকিরহাট বিশ্বরোড মোড়ে বটগাছের ডাল কেটে দেওয়ায় হাজারো চড়ুই ও শালিক আশ্রয়স্থল হারিয়ে বিদ্যুতের তারে বসে চেঁচামেচি করছে। আজ রোববার বেলা ৩টার দিকে ফকিরহাট পল্লী বিদ্যুতের লোকজন গাছটির ডালগুলো গোড়া থেকে কেটে দেয়। ফলে আশ্রয় হারায় হাজারো পাখি। সন্ধ্যায় পাখিগুলোকে গাছের চারপাশে উড়ে ‘আর্তনাদ’ করতে দেখা যায়। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় একাধিক দোকানি জানান, সকালে খাবারের খোঁজে উড়ে গেলেও বিকেল হলেই কয়েক হাজার পাখি প্রতিদিন এখানে এসে গাছটিতে আশ্রয় নেয়। প্রতিটি পাতার ফাঁকে প্রায় সমপরিমাণ পাখি দেখা যায়। পাখির কলতানে আশপাশের পরিবেশ মুখরিত হয়ে ওঠে। কিন্তু পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ হঠাৎ এসে গাছটির ডালগুলো কেটে রেখে চলে যায়। বিকেল হতেই পাখিগুলো গাছে আশ্রয় নিতে এসে ডালপালাহীন গাছের চারপাশে উড়ে শব্দ করতে থাকে। এ সময় হাজারো পাখি বৈদ্যুতিক তার ও আশপাশের ভবনের কার্নিসে আশ্রয় নেয়। 

আশ্রয়স্থল হারিয়ে বিদ্যুতের তারে বসে আছে হাজারো পাখি। ছবি: আজকের পত্রিকাপাখিদের এ অসহায়ত্ব দেখে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়েছেন। স্থানীয়দের দাবি, গাছের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারগুলো মোটা রাবারে মোড়ানো ছিল। তাছাড়া ডালগুলো কোনো অবস্থায়ই তারের সঙ্গে লাগানো ছিল না। ফলে রক্ষণাবেক্ষণের নামে ডাল কাটার কোনো যৌক্তিকতা নেই। 

পাখি বিশেষজ্ঞ শরীফ খান আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবেশের বন্ধু পাখিদের আশ্রয় ধ্বংস না করে বিকল্প ব্যবস্থা নেওয়া যেত। অথবা গাছের শুধু মগডালগুলো কাটা যেত।’ 

আশ্রয়স্থল হারিয়ে বিদ্যুতের তারে বসে আছে হাজারো পাখিফকিরহাট পল্লী বিদ্যুতের ডিজিএম আহসানুল করীম আজকের পত্রিকা বলেন, ‘কাভার তার হলেও ৫ ফুট দূরত্ব পর্যন্ত গাছের ডাল কাটার নিয়ম রয়েছে। অনেক সময় ভুল করে ডালের গোড়া থেকে কেটে দেয় কর্মীরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করবে সরকার, হবে সর্বজনীন

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত